‘জুলফার বাংলাদেশ’ এর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০১৮, ১২:৩২আপডেট : ২০ জানুয়ারি ২০১৮, ১৫:১৩

‘জুলফার বাংলাদেশে’র বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কোম্পানির সব উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কক্সবাজারের হোটেল সি-প্যালেসে গত বুধবার (১৭ জানুয়ারি) ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
জুলফার বাংলাদেশ এর বার্ষিক সম্মেলন মধ্যপ্রাচ্যের বৃহত্তম এবং সংযুক্ত আরব আমিরাতের অধীন কোম্পানি জুলফার বাংলাদেশ। জুলফারের সিইও সেলিম সোলায়মান কোম্পানির আরবি লোগো উন্মোচন করে বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন এবং ২০১৮ থেকে ২০২০ সালের ভিশন ও কৌশলগত রোডম্যাপ শেয়ার করেন।

হেড অব মার্কেটিং জাহাঙ্গীর হায়দার ও হেড অব সেলস্ এ কে এম তারিক মিঞা সম্মেলনে কোম্পানির ২০১৮ সালের উদ্দেশ্য অর্জনে বিভিন্ন বিপণন কৌশল ও বিক্রয় কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

সম্মেলনে মো. সাইফুল ইসলাম নেসারকে মানবতার সেবায় অসামান্য অবদান রাখার জন্য সম্মানসূচক ‘ট্রিবিউট টু হিরো’ পদক প্রদান করে জুলফার। এছাড়া ২০১৭ সালের সেলস্ বিভাগের সেরা কর্মকর্তারা তাদের বিভিন্ন অর্জনের জন্য পুরস্কৃত হন।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম