বাংলাদেশ থেকে আরও বেশি ওষুধ নিতে ভুটানের আগ্রহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০১৮, ২১:১৭আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৩২

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে শিল্পমন্ত্রী বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণে ওষুধ আমদানির আগ্রহের কথা জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী তেহরিং টাবাগে। তিনি বলেন, ‘গুণগত মানের জন্য বাংলাদেশি ওষুধ ক্রমেই ভুটানে জনপ্রিয় হচ্ছে।’ আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন ‘অ্যাডভেনটেজ আসাম’ উপলক্ষে ভারতের আসাম সফররত শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে বৈঠকে তিনি এ আগ্রহের কথা জানান। শুক্রবার (২ ফেব্রুয়ারি) গৌহাটিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। এসময় ভুটান ও বাংলাদেশের মধ্যে কানেক্টিভিটি জোরদার, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও বিনিয়োগ সম্প্রসারণ, ভুটান থেকে বাংলাদেশের জন্য বিদ্যুৎ ও নির্মাণ পাথর আমদানি, বাংলাদেশ থেকে ভুটানে ইন্টারনেট ব্যান্ডউইথ রফতানি, যৌথ উদ্যোগে শিল্পায়নসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় আলোচনায় স্থান পায়।
ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে শিল্পমন্ত্রীর সাক্ষাৎ (ছবি- পিআইডি) বৈঠকে ভুটানের প্রধানমন্ত্রী দেশটির হেলথ ট্রাস্ট ফান্ডে আগামী এক বছরের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওষুধ সরবরাহের প্রতিশ্রুতির প্রশংসা করেন। তিনি বলেন, ‘ভুটানের জনগণ সবসময় বাংলাদেশের এ উদারতাকে গভীর বন্ধুত্বের প্রতীক হিসেবে মনে রাখবে।’ তিনি দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথ ব্যবহারের আগ্রহ প্রকাশ করেন। তিনি শিল্পমন্ত্রীকে ভুটান সফরেরও আমন্ত্রণ জানান।
আমির হোসেন আমু বলেন, ‘ভুটান থেকে বাংলাদেশ বিদ্যুৎ আমদানিতে আগ্রহী। এ লক্ষ্যে খুব শিগগিরই ভুটানের হাইড্রো বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়িত হবে বলে আশা করছি।’ ভুটানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে জানান তিনি। ভুটান সফরের আমন্ত্রণের জন্য দেশটির প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সুবিধাজনক সময়ে ভুটান সফর করবেন বলেও তিনি উল্লেখ করেন।

/জিএম/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম