সংশোধিত আইনে ব্যাংক চালানোর নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৪৪আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৪৫

বাংলাদেশ ব্যাংক এখন থেকে সংশোধিত আইন অর্থাৎ ‘ব্যাংক-কোম্পানি (সংশোধন) আইন, ২০১৮’অনুযায়ী ব্যাংক পরিচালনার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, ‘ব্যাংক-কোম্পানি (সংশোধন) আইন, ২০১৮ ’(২০১৮ সনের ০৪ নং আইন) ২০১৮ সালের ২৮ জানুয়ারি কার্যকর হয়েছে এবং একই তারিখে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে। ওই আইনের ধারা অনুযায়ী ‘ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১’-এর ধারা ৩, ধারা ৭, ধারা ৮, ধারা ১৫, ধারা ১৫কক, ধারা ১০৯ এবং ধারা ১১৮-এর বিধানগুলোয় কিছু পরিবর্তন সাধিত হয়েছে। পরিবর্তিত বিধানগুলোর নির্দেশনা সংশ্লিষ্ট সবার অবগতি ও পরিপালন নিশ্চিত করণার্থে ‘ব্যাংক-কোম্পানি (সংশোধন) আইন, ২০১৮’-এর গেজেট মেনে চলার নির্দেশ দেওয়া হল। এছাড়া প্রত্যেক ব্যাংকের পরিচালনা পর্ষদের পরবর্তী সভায় ‘ব্যাংক-কোম্পানি (সংশোধন) আইন, ২০১৮’ অবগতির লক্ষ্যে উপস্থাপনের জন্যও পরামর্শ দেওয়া যাচ্ছে।

/জিএম/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম