স্কটল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নেই ডেভি

স্পোর্টস ডেস্ক
০৬ মে ২০২৪, ১৯:৪৮আপডেট : ০৬ মে ২০২৪, ১৯:৪৮

স্কটল্যান্ড শেষ যে তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছিল, তার প্রত্যেকটিতে খেলেছেন জশ ডেভি। ২০১৬, ২০২১ ও ২০২২ সালের আসরে খেলা এই সিমারকে চতুর্থ বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া হলো না। ২০২১ সালে ১৩.৬৬ গড়ে ৯ উইকেট নেওয়া ডেভিকে ছাড়া আগামী জুনের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে স্কটল্যান্ড।

ডেভি যে ফর্মে নেই, তা বলা যাবে না। এই মৌসুমে সমারসেটের দারুণ শুরুতে অবিচ্ছেদ্য ভূমিকা তার। কাউন্টি চ্যাম্পিয়নশিপে এসেক্সের বিপক্ষে জিততে গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন তিনি। তার দল ডিভিশন ওয়ান টেবিলের শীর্ষস্থান থেকে ২ পয়েন্ট পেছনে। 

তবে অভিজ্ঞতায় খুব একটা পিছিয়ে থাকবে না স্কটল্যান্ড। গত বিশ্বকাপে খেলা মাইকেল জোন্স ও ব্র্যাড হুইলকে ফেরানো হয়েছে। এই মাসে নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দলে তাদের অনুপস্থিতি শঙ্কায় ফেলেছিল। মূলত জোন্স ও হুইলকে তাদের কাউন্টি ক্লাব ডারহাম ও হ্যাম্পশায়ার আসন্ন সিরিজের জন্য না ছাড়লেও বিশ্বকাপে খেলার ছাড়পত্র দিয়েছে। তাই দুজনকেই দলে রাখার সুযোগ হাতছাড়া করেনি নির্বাচক কমিটি।

গত বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চমক দেখানো স্কটল্যান্ড ৪ জুন তাদের প্রথম ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। তারপর ‘বি’ গ্রুপে নামিবিয়া, ওমান ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে স্কটিশরা।

স্কটল্যান্ড স্কোয়াড: রিচি বেরিংটন (অধিনায়ক), ম্যাথু ক্রস, ব্র্যাড কুরি, ক্রিস গ্রিভস, ওলি হেয়ার্স, জ্যাক জার্ভিস, মাইকেল জোন্স, ব্র্যান্ডন ম্যাকমুলেন, জর্জ মানসি, সাফিয়ান শরিফ, ক্রিস সোল, চার্লি টিয়ার, মার্ক ওয়াট, ব্র্যাড হুইল।

/এফএইচএম/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের