শেষ হলো বাংলাদেশ-ভারত বাণিজ্য সচিব পর্যায়ের সভা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৩৬আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৩৬

বাংলাদেশ-ভারত বাংলাদেশ-ভারত বাণিজ্য সচিব পর্যায়ের দু’দিনব্যাপী সভা বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) শেষ হয়েছে। গত বুধবার (৭ ফেব্রুয়ারি) ঢাকায় এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় ভারতের বাণিজ্য সচিব রিতা তিওতিয়া দশ সদস্য বিশিষ্ট ভারতের এবং ১৬ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসু। ভারতের প্রতিনিধি দল আগামীকাল ৯ ফেব্রুয়ারি ঢাকা ছাড়বেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল লতিফ বকসী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপিতে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, দু’দিনব্যাপী সভায় বর্তমান বিদ্যমান পরিস্থিতি এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিবেচনায় নিয়ে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে সমন্বিত অর্থনৈতিক সহযোগিতা স্থাপনের প্রস্তাব করা হয়েছে। বাংলাদেশ-ভারত সীমান্তে অবস্থিত স্থল শুল্ক বন্দরসমূহে পণ্য খালাস দ্রুততর করা এবং ক্রমান্বয়ে অবকাঠামোগত উন্নয়ন ও সুযোগ-সুবিধা বৃদ্ধি করার বিষয়ে উভয়পক্ষ সম্মত হয়েছে।’
সভায় দু’দেশের ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধিতে সিইওজ ফোরাম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ-ভারত সীমান্তে চালু করা ৪টি বর্ডার হাটের কার্যক্রমে উভয়পক্ষ সন্তোষ প্রকাশ করে। আরও ৬টি বর্ডার হাট আগামী ৬ মাসের মধ্যে কার্যকর করা হবে। ভারতীয় চিনি রফতানির ক্ষেত্রে এবং মোটরসাইকেল সংযোজন শিল্পের জন্য যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে শুল্ক সুবিধা প্রদানের জন্য বাংলাদেশকে অনুরোধ করেছে ভারত।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। গত ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশ-ভারত মোট বাণিজ্যের পরিমাণ ছিল ৬.৮ বিলিয়ন মার্কিন ডলার। যার মধ্যে ভারত থেকে বাংলাদেশে আমদানির পরিমাণ ছিল ৬.১৩ বিলিয়ন মার্কিন ডলার এবং বাংলাদেশ থেকে ভারতে রফতানির পরিমাণ ছিল ৬৭২.৪ মিলিয়ন মার্কিন ডলার।

প্রসঙ্গত, বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করে দু’দেশের মধ্যে বাণিজ্যবান্ধব পরিবেশ সৃষ্টিতে দেশের মধ্যে বিভিন্ন পর্যায়ে দ্বিপাক্ষিক সভা নিয়মিত অনুষ্ঠিত হয়ে থাকে, যার মধ্যে বাণিজ্য সচিব পর্যায়ের সভা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাণিজ্য সচিব পর্যায়ের সভা এক বছর পরপর নিয়মিত অনুষ্ঠিত হয়। এর পূর্ববর্তী সভাটি অনুষ্ঠিত হয়েছিল ভারতের নয়াদিল্লিতে ২০১৬ সালের ১৫-১৬ নভেম্বর।

/এসআই/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি