‘টি ডাইভারসিফিকেশন’ ক্যাটাগরিতে সেরা কাজী অ্যান্ড কাজী টি

হাসনাত নাঈম
১৮ ফেব্রুয়ারি ২০১৮, ২০:২৭আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১১:২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার নিচ্ছেন কাজী নাবিল আহমেদ বাংলাদেশে বিভিন্ন ধরনের সর্বোচ্চ সংখ্যক চা উৎপাদন ও রফতানি করে ‘টি ডাইভারসিফিকেশন’ ক্যাটাগরিতে সেরা হয়েছে কাজী অ্যান্ড কাজী টি। রবিবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক কনভেশন সিটি বসুন্ধরায় ‘বাংলাদেশ চা প্রদর্শনী’তে এ ঘোষণা দেওয়া হয়। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন জেমকন গ্রুপের ভাইস চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।

চা প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পুরস্কার বিজয়ীরা এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আগে শুধু সিলেট ও চট্টগ্রামে চা উৎপাদন হতো। কিন্তু বর্তমানে পঞ্চগড়ের মতো জায়গায় উৎকৃষ্ট মানের চা উৎপাদন ও তা দেশের বাইরে রফতানি করে কাজী অ্যান্ড কাজী টি বেশ সমাদৃত। এজন্য প্রতিষ্ঠানটিকে সাধুবাদ জানাই।’
চা প্রদর্শনীতে কাজী অ্যান্ড কাজী টি’র স্টল ২০০৭ সাল থেকে পঞ্চগড়ে চা উৎপাদন করছে কাজী অ্যান্ড কাজী টি। বর্তমানে আমেরিকা, জার্মানি, চীন ও জাপানে চা রফতানি করছে স্বনামধন্য প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে লেমনগ্রাস, গ্রিন লেমনগ্রাস, গ্রিন মিন্ট, উলঙ টি, হোয়াইট টি-সহ আরও কয়েক ধরনের চা।
এছাড়া, দেশে কাজী অ্যান্ড কাজী টি বাজারজাত করছে ব্ল্যাক টি, গ্রিন টি, গ্রিন লেমনগ্রাস টি, তুলসী টি, জিনজার টি, জেসমিন টি, বেঙ্গল ব্রেকফাস্ট টি, উলঙ টি-সহ আরও বেশ কয়েক ধরনের চা।

/এএম/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি