ডিএসইতে প্রধান সূচক ১০, সিএসইতে কমেছে ৩৫ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:২০আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:২০

ডিএসই ও সিএসই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ১০ দশমিক ৫১ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ৩৫৮ দশমিক ৫৩ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪০২ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত রবিবার লেনদেন হয়েছিল ৪৭০ কোটি ২৮ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৭৭ কোটি ১৬ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৪৪০ কোটি ২৩ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৬৩ কোটি ৭ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৪০ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ৭৬ পয়েন্ট কমে এক হাজার ৩৮৯ পয়েন্টে এবং ৪ দশমিক ৬১ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১৮৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৯টির, কমেছে ১৭৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৭টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- সিভিও পেট্রোকেমিক্যাল, ইউনিক হোটেল, ব্র্যাক ব্যাংক, কেয়া কসমেটিকস, মুন্নু সিরামিকস, জাহিন স্পিনিং, স্কয়ার ফার্মা, ফাইন ফুড, ফুওয়াং ফুড এবং লংকা-বাংলা ফাইন্যান্স।
সোমবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২৪ কোটি ৯৩ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৩০ কোটি ৫ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৫ কোটি ১২ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৩৫ দশমিক ৫৩ পয়েন্ট কমে ১১ হাজার ৮৩ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৫৬ দশমিক ৬৬ পয়েন্ট কমে ১৮ হাজার ৩৬৮ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ২ দশমিক ৬১ পয়েন্ট কমে এক হাজার ৩৮৫ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪৯ দশমিক ৯৩ পয়েন্ট কমে ১৬ হাজার ৬৪১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৫টির, কমেছে ১৩৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ২২টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- স্কয়ার ফার্মা, ডিবিএই, সিভিও পেট্রোকেমিক্যাল, আমান ফিড, কেয়া কসমেটিকস, লংকা-বাংলা ফাইন্যান্স, ফুওয়াং ফুড, বেক্সিমকো লিমিটেড, লিন্ডে বাংলাদেশ এবং মিরাকেল ইন্ডাস্ট্রিজ।
আরও পড়ুন:
জার্মানিতে রফতানি হচ্ছে পাট পাতার চা


/এসএনএইচ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম