বালুবাহী বলগেট থেকে নদীতে পড়ে শ্রমিক নিখোঁজ

কুয়াকাটা প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৪, ১১:১৯ আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ১১:১৯

পটুয়াখালীর কলাপাড়ায় বালুবাহী বলগেট জাহাজ থেকে নদীতে পড়ে শাকিল গাজী (২৩) নামের এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। শনিবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে কলাপাড়া পৌর শহরের কলবাড়িসংলগ্ন আন্ধারমানি নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ শাকিল পার্শ্ববর্তী গলাচিপা উপজেলার গজালিয়া এলাকার জাকির গাজীর ছেলে। বর্তমানে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইলিয়াস হোসাইন জানান, শনিবার রাতে তিশা-তাপসি নামের ওই বলগেটটি বালু নিয়ে পায়রা বন্দরসংলগ্ন এলাকা থেকে আন্ধারমানিক নদীর কলাবাড়ি এলাকায় পৌঁছায়। এ সময় বলগেটটি নোঙর করতে গিয়ে ধাক্কা লেগে ওই শ্রমিক নদীতে পড়ে নিখোঁজ হন। পরে রাতেই উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।

/কেএইচটি/
সম্পর্কিত
ওষুধ কিনতে বেরিয়ে ‘নিখোঁজ’ ঢাবির সাবেক অধ্যাপক দুলাল কান্তি
মাদানী সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে চার ইউনিট
এবার কুমিল্লার চার স্কুলছাত্রীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব