বীমা খাতকে বাধাগ্রস্ত করছে কমিশন বাণিজ্য: আইডিআরএ চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৩৬আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪৫

বীমা উন্নয়ন বিষয়ক আলোচনা সভায় বক্তারা

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারি বলেছেন, ‘বীমা খাতের সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে গ্রাহকদের অনাস্থা ও কমিশন বাণিজ্য। কমিশন বাণিজ্যের কারণে এই খাতে তৈরি হচ্ছে ইমেজ সংকট।’ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশের বীমা শিল্পে বর্তমান বিরাজমান সমস্যা ও সম্ভাব্য সমাধান শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান পাটোয়ারি বলেন, ‘সবাই মিলে কমিশন বাণিজ্যের মতো অনৈতিক প্রতিযোগিতা বন্ধ করতে হবে। এগুলো দূর করার উদ্যোগ নিয়েছি। ২০১৮ সালেই এই সমস্যার সমাধান করতে চাই।’

অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মানিক চন্দ্র দে বলেন, ‘বীমা খাতে যে সম্ভাবনা রয়েছে তার সুফল পেতে হলে গতানুগতিক পণ্যের বাইরে নতুনভাবে চিন্তা করতে হবে। মানুষের প্রয়োজনীয় বিষয়গুলোর ওপর যদি বীমার পণ্য ডিজাইন করা যায়, তাহলে বীমার প্রচার অনেক সহজ হবে।’

আইডিআরএ সদস্য গকুল চাঁদ দাস বলেন, ‘কমিশন নিয়ে সমস্যার সমাধান না করলে নতুন করে বাজার সৃষ্টি করে কোনও লাভ হবে না। এই বছর এজেন্টদের কমিশন দেওয়ার অনৈতিক প্রতিযোগিতা বন্ধ করতে হবে।’

বীমা নীতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘প্রয়োজনে মন্ত্রণালয়ে নতুন করে সময় বাড়ানোর জন্য আবেদন করতে হবে। পাশাপাশি বেশ কিছু আইনের পরিবর্তন করা যেতে পারে।’

সরকারি প্রতিষ্ঠান সাধারণ বীমা করপোরেশন (এসবিসি) চেয়ারম্যান শিবলী রুবায়েত-উল-ইসলাম বলেন, ‘বীমা খাতে আস্থার অভাব রয়েছে।এছাড়া নতুন কোনও প্রোডাক্ট ডিজাইনে কোম্পানিগুলো গুরুত্ব দেয় না। কোম্পানিগুলোকে ইনোভেটিভ প্রোডাক্ট, ই-প্রোডাক্টসহ নতুন ও আকর্ষণীয় প্রোডাক্ট বাজারে আনতে হবে।’

তিনি আরও  বলেন, ‘ইসলামী ব্যাংকিং দেশে জনপ্রিয় হলেও ইসলামী বীমা সেক্ষেত্রে প্রচারণা পাচ্ছে না। এটার প্রচার করতে হবে। পাশাপাশি স্বাস্থ্যবীমা চালু করতে হবে। এছাড়াও পুনঃবীমা দেশের বাইরে চলে যাচ্ছে। এটা বন্ধ করা দরকার।’

বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি এমডি বিএম ইউসুফ আলী বলেন, ‘বীমা কোম্পানির এমডি নিয়োগে সর্বনিম্ন বয়সসীমা ৪০ রয়েছে। এটা আরও কমানোর পাশাপাশি বীমা সম্পর্কে প্রচারণা বাড়ানো দরকার।’

অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)। ইন্স্যুরেন্স নিউজবিডিডটকমের সহযোগিতায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআইএ চেয়ারম্যান শেখ কবির হোসেন। 

 

 

 

 

/জিএম/এআর/টিএন/চেকে-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম