ঋণ সহায়তা অব্যাহত রাখার আশ্বাস, ঢাকা ছেড়েছেন এডিবি প্রেসিডেন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০১৮, ১৭:২৬আপডেট : ০২ মার্চ ২০১৮, ১৭:৩৩

বাংলাদেশে তিন দিনের সরকারি সফর শেষ করে ঢাকা ছেড়ে গেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট তাকিহিকো নাকাও। এডিবি ঢাকা অফিস সূত্র জানিয়েছে, এডিবি প্রেসিডেন্ট গতকাল বৃহস্পতিবার বেলা ১টা ৩০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন।

এডিবি প্রেসিডেন্ট তাকিহিকো নাকাও (ফাইল ছবি) ঢাকা ছাড়ার আগে এক প্রেস ব্রিফিংয়ে তাকেহিকো নাকাও বাংলাদেশকে দেওয়া ঋণ সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি বলেন, ‘বাংলাদেশের জিডিপি বাড়াতে এডিবি অবকাঠামো খাতে, বিশেষ করে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি, যোগাযোগ ও নগর উন্নয়নে ঋণ সহায়তা অব্যাহত রাখবে।’ এর বাইরে এডিবি এফডিআই বাড়াতেও প্রয়োজনীয় সহায়তা দেবে।
এর আগে, গত সোমবার রাতে তিনদিনের সফরে ঢাকায় আসেন এডিবি প্রেসিডেন্ট। পরের দিন মঙ্গলবার তিনি ভৈরব ও আশুগঞ্জে এডিবি সহযোগিতায় পরিচালিত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। বুধবার এডিবি প্রেসিডেন্ট গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। পরে এডিবি ঢাকার আগাওগাঁওয়ের আবাসিক মিশনে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন। সেখানে বাংলাদেশ চাইলে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে অর্থায়নের প্রস্তাব দেয় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট। সরকার আনুষ্ঠানিক প্রস্তাব দিলে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করারও আশ্বাস দেন তিনি। এ সময় বাংলাদেশে নিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৯৭৩ সালে এডিবির সদস্য হওয়ার পর থেকেই আন্তর্জাতিক এই উন্নয়ন সংস্থাটি বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী হিসেবে ঋণ সহায়তা দিয়ে আসছে।

/এসআই/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম