আজ থেকে শুরু হচ্ছে আঞ্চলিক ব্যাংকিং সম্মেলন

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ মার্চ ২০১৮, ০৯:৫১আপডেট : ০৪ মার্চ ২০১৮, ১০:০৪

বিআইবিএম বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) আয়োজনে রবিবার (৪ মার্চ) থেকে শুরু হচ্ছে দু’দিনব্যাপী প্রথম আঞ্চলিক ব্যাংকিং সম্মেলন-২০১৮ (আরবিসি-২০১৮)। সম্মেলন শেষ হবে আগামীকাল সোমবার।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিআইবিএম গভর্নিং বোর্ডের চেয়ারম্যান ফজলে কবির সম্মেলনের উদ্বোধন করবেন।

প্রথমবারের মতো অনুষ্ঠেয় এই আঞ্চলিক ব্যাংকিং সম্মেলনের মূল আয়োজক বিআইবিএম। এ সম্মেলনে সহযোগী সদস্য হচ্ছে ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (এনআইবিএম), ভুটানের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ট্রেনিং ইনস্টিটিটিউট (এফআইটিআই) এবং নেপালের ন্যাশনাল ব্যাংকিং ইনস্টিটিউট (এনবিআই)।

সম্মেলনে তিনটি বিজনেস সেশনে ১০টি প্রবন্ধ উপস্থাপিত হবে। দেশি-বিদেশি বিশেষজ্ঞ, ব্যাংকার, গবেষক এবং শিক্ষার্থীরা এসব সেশনের আলোচনায় অংশগ্রহণ করবেন। সম্মেলনে ছয় শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত, আরবিসি-২০১৮’র উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিআইবিএমের দু’টি সার্টিফিকেশন কোর্সের উদ্বোধন ঘোষণা করবেন। এই দু’টি কোর্স অনলাইন এবং অফলাইন মডিউলের সমন্বয়ে তৈরি করা হয়েছে। যেখানে ‘এনরুট’ বিআইবিএমের পার্টনার সংস্থা হিসেবে কাজ করছে। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম