মৎস্য ও পোষাপ্রাণী মেলা শুরু বৃহস্পতিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০১৮, ২১:৫১আপডেট : ০৬ মার্চ ২০১৮, ২২:০১

আহকাব অ্যানিমেল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আহকাব) আয়োজনে তিন দিনব্যাপী আন্তর্জাতিক ডেইরি, মৎস্য ও পোষাপ্রাণী মেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার (৮ মার্চ)। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলা হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

সংগঠনের মহাসচিব ডা. মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (৬ মার্চ) এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মেলা উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

মেলায় পশুস্বাস্থ্য ও পশুখাদ্য খাতের বিভিন্ন পণ্য ও উপকরণ প্রদর্শিত হবে। এ বিষয়ে কোম্পানিগুলোর পক্ষ থেকে খামার উদ্যোক্তা ও অংশগ্রহণকারীদের অবহিত করা হবে। মেলা উপলক্ষে আয়োজিত সেমিনারে ৬১টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ১২৫টি কোম্পানির প্রায় ৩০০টি স্টল থাকবে এ মেলায়। ভিয়েতনাম, কোরিয়া, ভারত ও থাইল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালি, যুক্তরাজ্য, নেদারল্যান্ড, জাপান, চীন, স্পেন, তুরস্ক, রোমানিয়ার ব্যবসায়ীরা এ মেলায় অংশ নেবেন।

/এসআই/ এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম