যুবকদের আর্থিক শিক্ষার প্রশিক্ষণ দেবে দেশের ব্যাংকগুলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০১৮, ১৮:০৩আপডেট : ০৮ মার্চ ২০১৮, ১৮:০৪

বাংলাদেশ ব্যাংক দেশের যুবকদের আর্থিক শিক্ষার ওপর প্রশিক্ষণ দেওয়ার জন্য সব বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (৮ মার্চ) বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ব্যাংকগুলোর প্রধান নির্বাহীর কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের অর্থনৈতিক উন্নয়নে যথাযথ ভূমিকা পালনের নিমিত্তে যুব সমাজকে টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) ও আর্থিক শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে করপোরেট সামাজিক দায়বদ্ধতার আওতায় ব্যাংকগুলোকে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, প্রশিক্ষণের শিরোনাম হবে এসডিজি বাস্তবায়নে যুবকদের জন্য আর্থিক শিক্ষা। উপকারভোগী হবে বিশ্ববিদ্যালয়গামী ১৮ থেকে ২২ বছরের যুবকরা। প্রত্যেক ব্যাংককে বছরে ন্যূনতম ১২০ জনকে (বছরে অন্তত দু’টি ব্যাচ/ইনটেক; প্রতি ব্যাচে কমপক্ষে ৫০ শতাংশ নারী) প্রশিক্ষণ দিতে হবে। এতে আরও উল্লেখ করা হয়ে, প্রশিক্ষণের মেয়াদ হবে একদিন। সেশন সংখ্যা হবে ৫টি।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত রূপকল্প ২০২১ ও ২০৪১ এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে দেশের যুব সমাজকে এসডিজি ও আর্থিক শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে করপোরেট সামাজিক দায়বদ্ধতার আওতায় প্রশিক্ষণ কারিকুলাম অনুযায়ী প্রত্যেক ব্যাংককে নিজস্ব উদ্যোগে প্রশিক্ষণ দেওয়ার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে।

উপকারভোগী বাছাইয়ের পদ্ধতি হিসাবে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয়সমূহের বিভিন্ন অনুষদের ডিন/ইন্সটিটিউটের পরিচালক বরাবরে শিক্ষার্থী মনোনয়নের জন্য পত্র মারফত অনুরোধ।

/জিএম/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম