অর্থবছরের প্রথম ৮ মাসে রফতানি আয় বেড়েছে ৭.৩৮ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০১৮, ২০:৩১আপডেট : ০৮ মার্চ ২০১৮, ২০:৩৪

বর্তমান অর্থবছরের প্রথম ৮ মাসে (জুলাই-ফেব্রুয়ারি) রফতানি আয় হয়েছে ২ হাজার ৪৩৯ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ২ হাজার ২৭১ কোটি ৯২ লাখ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে রফতানি আয় বেড়েছে ৭.৩৮ শতাংশ। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইপিবি প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৭-১৮ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি মেয়াদে রফতানির লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৪৪০ কোটি ২০ লাখ ডলার। এর মধ্যে শুধু ফেব্রুয়ারি মাসে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৩০৩ কোটি ডলার। এর বিপরীতে রফতানি হয়েছে ৩০৭ কোটি ২১ লাখ ডলারের পণ্য। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২৭০ কোটি ৫৯ লাখ ডলার।

প্রতিবেদন অনুযায়ী, ২০১৭-১৮ অর্থবছরের প্রথম ৮ মাসে তৈরি পোশাক খাতে রফতানি হয়েছে ২ হাজার ২৫ কোটি ৬০ লাখ ডলারের পণ্য। যা গত বছরের একই সময়ে ছিল ১ হাজার ৮৬৩ কোটি ৮৮ লাখ ডলার। এই হিসাবে তৈরি পোশাক রফতানি বেড়েছে ৮.৬৮ শতাংশ। এর মধ্যে নিটওয়্যার খাতে আয় হয়েছে ১ হাজার ১২ কোটি ৫৬ লাখ ডলার। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩.০৫ শতাংশ বেশি। আর ওভেন খাতের পণ্য রফতানিতে আয় হয়েছে ১ হাজার ১৩ কোটি ৩ লাখ ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩.৩৭ শতাংশ বেশি।

এতে আরও জানানো হয়, চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে গত অর্থবছরের একই সময়ের তুলনায় হিমায়িত খাদ্য রফতানি আয় বেড়েছে ৭.০১ শতাংশ। এছাড়া কৃষি পণ্য রফতানি ১৫.১৯ শতাংশ, পাট ও পাটজাত পণ্য রফতানি ১৪.৬১ শতাংশ এবং হোম টেক্সটাইল পণ্য রফতানিতে ১৬.৬০ শতাংশ, প্রস্তুত করা নিত্যপণ্যে ৭.২৭ শতাংশ এবং কেমিক্যাল পণ্যে ০.২৭ শতাংশ বেড়েছে।

অবশ্য প্লাস্টিক পণ্য রফতানিতে আয় কমেছে ২১.২০ শতাংশ, চামড়া ও চামড়াজাত পণ্য রফতানি কমেছে ৫.১৫ শতাংশ, ইঞ্জিনিয়ারিং পণ্যে ৩০.৯০ শতাংশ এবং সিরামিক পণ্যে ২.১৬ শতাংশ আয় কমেছে।

/জিএম/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম