তিন ধরনের কাঁচা পাট রফতানির বিপরীতে এলসি খোলা যাবে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০১৮, ২২:০০আপডেট : ০৮ মার্চ ২০১৮, ২২:০১





পাট (ফাইল ছবি)
বাংলা তোষা রিজেকশন (বিটিআর), আনকাট ও বাংলা হোয়াইট রিজেকশন (বিডব্লিউআর)— এই তিন ধরনের কাঁচা পাট রফতানির বিপরীতে কোনও ঋণপত্র (এলসি—লেটার অব ক্রেডিট) খোলা যাবে না। বৃহস্পতিবার (৮ মার্চ) দেশের সব বাণিজ্যিক ব্যাংকগুলোকে এ নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
তবে ১৮ জানুয়ারির আগে খোলা এলসির বিপরীতে এ তিন ধরনের পাট রফতানিতে কোনও বাধা নেই।
পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের কথা উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, এ বছরের ১৮ জানুয়ারি অথবা তার আগে রফতানির জন্য যেসব এলসি বা টিটি খোলা হয়েছে, অথচ তার বিপরীতে ক্রেতার চাহিদা মোতাবেক জাহাজীকরণ করা সম্ভব হয়নি, কেবল সেসব এলসির বিপরীতে আনকাট, বিটিআর ও বিডব্লিউআর নামে কাঁচা পাট রফতানি কার্যকর হবে।
এর আগে ১৮ জানুয়ারি এ তিন ধরনের কাঁচা পাট রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করে সরকার।
পাটকাঠি থেকে পাটের আঁশ ছাড়ানোর পর রোদে শুকিয়ে সরাসরি যে পাট পাওয়া যায় তাকে বলা হয় আনকাট। তাতে ভালো-মন্দ সব অংশই থাকে। তোষা জাতের পাটের খারাপ অংশটুকুকে বলা হয় বিটিআর। আর সাদা জাতের পাটের খারাপ অংশকে বলে বিডব্লিউআর ।
১৮ জানুয়ারি জারি করা পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, ‘পাট আইন, ২০১৭-এর ধারা-১৩ মোতাবেক পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আনকাট, বিটিআর ও বিডব্লিউআর নামে কাঁচা পাটের রফতানি বন্ধ করা হলো। অন্যান্য কাঁচাপাট রফতানি যথারীতি অব্যাহত থাকবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’
এর আগে ২০১৫ সালের ৩ নভেম্বর একমাসের জন্য সব ধরনের কাঁচা পাট রফতানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল সরকার। এর একমাস পর এ নিষেধাজ্ঞার মেয়াদ অনির্দিষ্টকাল করা হয়। তবে ২০১৬ সালের ৩ এপ্রিল সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

 

/জিএম/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম