বীমাখাতে বাংলা ব্যবহারের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০১৮, ১৯:২৫আপডেট : ১৯ মার্চ ২০১৮, ১৯:২৫

বীমা পলিসি, বীমা দাবি সংক্রান্ত নথিপত্রসহ সব ধরনের কাগজপত্রে বাংলা ব্যবহারের নির্দেশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। পাশাপাশি জরিপকারী প্রতিষ্ঠানকেও বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় প্রতিবেদন লিখতে বলা হয়েছে। সোমবার (১৯ মার্চ) ‘আইডিআরএ’ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

আইডিআরএ প্রজ্ঞাপনটি দেশের সব বীমা কোম্পানির প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে। আইডিআরএ’র পরিচালক (যুগ্ম সচিব ) ড. বশিরুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাভাষা প্রচলন আইন-১৯৮৭ অনুযায়ী বিদেশে যোগাযোগ ব্যতীত সব ক্ষেত্রে বাংলা ব্যবহারের বাধ্য বাধকতা রয়েছে। একই সঙ্গে এ বিষয়ে হাইকোর্টের নির্দেশনা রয়েছে।

বীমা সংক্রান্ত কাগজপত্রে বাংলা ভাষা ব্যবহার করার নির্দেশনার প্রেক্ষাপট তুলে ধরে বলা হয়, সাধারণ বীমা করপোরেশন ও জীবন বীমা করপোরেশনসহ লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির বীমা চুক্তিপত্র শুধু ইংরেজিতে হওয়ায় সাধারণ গ্রাহকের পক্ষে পলিসি খোলা ও দাবি উত্থাপন নিয়ে সমস্যা হচ্ছে। অন্যদিকে, কোম্পানিগুলো ইংরেজিতে চিঠিপত্র লেনদেন করা ও ইংরেজিতে জরিপ প্রতিবেদন দেওয়ায় নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে।

নির্দেশনায় আরও বলা হয়, করপোরেশন এবং লাইফ ও নন-লাইফ বীমা প্রতিষ্ঠানের আগামীতে সম্পাদিতব্য সব ধরনের বীমা চুক্তিপত্র দ্বিভাষিক বা ইংরেজি ও বাংলা উভয় ভাষায় হতে হবে। কর্তৃপক্ষ এবং দেশের অভ্যন্তরে যোগাযোগের জন্য বিশেষত চিঠিপত্র আদান-প্রদানে বাংলাভাষা ব্যবহার করতে হবে। তবে বিদেশে যোগাযোগের জন্য ইংরেজি ভাষা ব্যবহার করা যাবে। বীমা জরিপকারীদের ইংরেজি ও বাংলা ভাষায় জরিপ প্রতিবেদন প্রস্তুত করতে হবে।

/জিএম/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম