অর্থপাচারের বিষয়ে এনজিওগুলোকে সতর্ক থাকার পরামর্শ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০১৮, ২১:৩৭আপডেট : ২১ মার্চ ২০১৮, ২১:৫৯

‘মানিলন্ডারিং প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে এনজিওগুলোর করণীয়’ শীর্ষক সভা

দেশের সব এনজিও-কে  অনুদান গ্রহণ ও অনুদানের অর্থ সদস্যদের মাঝে বিতরণের বিষয়ে সর্তক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার (২১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে ‘মানিলন্ডারিং প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে এনজিওগুলোর করণীয়’ শীর্ষক এক সভায় এই পরামর্শ দেন  বিএফআইইউ’র প্রধান ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজী হাসান।

এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোর মহাপরিচালক ও অতিরিক্ত সচিব কে এম আব্দুস সালাম আমন্ত্রিত অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন বিএফআইইউ’র উপ-প্রধান জনাব মো. মিজানুর রহমান জোদ্দার।

এ সময় মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বিএফআইইউ ও এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোসহ সংশ্লিষ্ট সবাই একযোগে কাজ করার যৌথ ঘোষণা দেওয়া হয়। সভায় অনুদানের অর্থ মানিলন্ডারিং ও সন্ত্রাসী কর্মকাণ্ড বা অন্য কোনও ধরনের অপরাধমূলক কাজে ব্যয় না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।

সভায় ৬০টি গুরুত্বপূর্ণ এনজিও’র  প্রতিনিধি ও এনজিও  রেগুলেটরদের প্রায় শতাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভায় মানি লন্ডারিং প্রতিরোধ ও সন্ত্রাসবিরোধী আইনের বিধি-বিধান ও এবিষয়ে ইস্যু করা নির্দেশনা অনুযায়ী এনজিওগুলোর  কর্মকর্তাদের দায়-দায়িত্ব এবং করণীয় বিষয়ে দিক নির্দেশনামূলক আলোচনা হয়।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম