বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হবে: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ মার্চ ২০১৮, ০৮:৫৪আপডেট : ২৪ মার্চ ২০১৮, ০৯:০৪

আবুল মাল আবদুল মুহিত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিনিয়োগকারীদের আকর্ষণ করা বাংলাদেশের জন্য কঠিন হবে না। বাংলাদেশের যথেষ্ট সম্পদ রয়েছে।

রাজধানীর এক হোটেলেটি শুক্রবার ‘বাংলাদেশ গ্রাজুয়েশন ফ্রম এলডিসি স্ট্যাটাস: অপরচুনিটি অ্যান্ড ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

কর্মশালায় চারটি বিষয়ে গুরুত্ব দিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের অধিক কর্মসংস্থান বাড়াতে হবে, আকৃষ্ট করতে হবে বিনিয়োগকারীদের।’

তিনি বলেন, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সমস্যা মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছি আরও নিতে হবে এবং বাংলাদেশ সামাজিক সূচকে ভালো অবস্থানে রয়েছে। এটি অব্যাহত থাকলে সামাজিক সূচক খাত থেকে ভালো কিছু পাওয়া যাবে।

মন্ত্রী আরও বলেন, স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে উঠায় বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের প্রশংসা করেছে জাতিসংঘসহ উন্নয়ন সহযোগী সংস্থা। শক্ত ভিতের ওপর দাঁড়িয়েই বাংলাদেশের এই অর্জন সম্ভব হয়েছে। সরকারের পক্ষে উন্নয়ন সহযোগীদের কাছে অতীতের মতোই সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম