পাকিস্তানের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০

আন্তর্জাতিক ডেস্ক
০৩ মে ২০২৪, ১৫:৫০আপডেট : ০৩ মে ২০২৪, ১৫:৫০

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় গিলগিট-বালতিস্তানে বাস দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২১ জন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (৩ মে) ভোর সাড়ে ৫টার দিকে দিয়ামার জেলার কারাকোরাম হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। এসময় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এক দমকল কর্মকর্তার বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এই খবর জানিয়েছে।

দিয়ামের জেলা দমকল কর্মকর্তা শওকত রিয়াজ বলেছেন, বাসটি রাওয়ালপিন্ডি থেকে গিলগিটের দিকে যাচ্ছিলো। গুনার ফার্মের কাছে এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় বাসটি উল্টে সিন্ধু নদীর তীরে পড়ে যায়।

প্রাথমিকভাবে আহতের সংখ্যা ৩৩ ছিল বলে জানিয়েছেন উদ্ধারকারী এই কর্মকর্তা। তাদের মধ্যে কয়েকজন হাসপাতালেই মারা যান। বাকিদের চিলাস হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জিবি সরকারের মুখপাত্র ফয়জুল্লাহ ফারাক জানিয়েছেন, নিহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন। বাসটিতে মোট ৪৩ জন যাত্রী ছিলেন।

এ ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এক বিবৃতিতে আহতদের ‘সম্ভাব্য সব চিকিৎসা’ প্রদানের নির্দেশও দিয়েছেন তিনি।

/এএকে/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান