ব্যাংকে খণ্ডকালীন তথ্যপ্রযুক্তি কর্মকর্তা নিয়োগ নয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০১৮, ২৩:৩৫আপডেট : ২৫ মার্চ ২০১৮, ২৩:৩৭

 

বাংলাদেশ ব্যাংক ব্যাংকে খণ্ডকালীন তথ্যপ্রযুক্তি কর্মকর্তা নিয়োগ দেওয়া যাবে না। শুধু তাই নয়, কোনও কর্মকর্তাকে এই পদে খণ্ডকালীন পদায়ন বা নিযুক্তও করা যাবে না। রবিবার(২৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়েছে। ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ৪৫ ধারার ক্ষমতাবলে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাণিজ্যিক ব্যাংকের জন্য প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) ও প্রধান তথ্য প্রযুক্তি কর্মকর্তা (সিআইটিও) হবেন ব্যাংকের সার্বক্ষণিক কর্মকর্তা। তাদের নিয়মিত অথবা চুক্তি ভিত্তিতে পদায়ন বা নিযুক্ত করা যাবে।  তবে খণ্ডকালীন এসব পদে কোনও কর্মকর্তাকে পদায়ন বা নিযুক্ত করা যাবে না। এছাড়া এ সব পদে পদায়ন বা নিযুক্তির আগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন প্রয়োজন হবে না।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ব্যাংক ব্যবসায়ে নতুন নতুন পণ্যের প্রচলন এবং তথ্য প্রযুক্তির উন্নয়ন ও আধুনিকায়নের সঙ্গে সঙ্গে নতুন নতুন ব্যবসায়িক ও প্রযুক্তি ঝুঁকির আবির্ভাব হচ্ছে। নতুন ধরনের এ ঝুঁকি মোকাবিলার জন্য প্রয়োজন দক্ষ ও অভিজ্ঞ প্রধান আর্থিক কর্মকর্তা এবং প্রধান তথ্য প্রযুক্তি কর্মকর্তা। এতে উল্লেখ করা হয়, ব্যাংক ব্যবস্থায় সুশাসন বাড়ানো জন্য ইতোপূর্বে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, প্রধান নির্বাহী (এমডি), উপদেষ্টা ও পরামর্শক নিয়োগের যোগ্যতা ও উপযুক্ততা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রধান আর্থিক কর্মকর্তা ও প্রধান তথ্য প্রযুক্তি কর্মকর্তার ন্যূনতম যোগ্যতা ও উপযুক্ততা নির্ধারণ করে এসব পদে পদায়ন, নিয়োগ, পুনঃনিয়োগ অথবা চুক্তিভিত্তিক নিযুক্তির ক্ষেত্রে এ নীতিমালা জারি করা হয়েছে।  

নীতিমালায় উল্লিখিত দুই পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা ও উপযুক্ততার মাপকাঠি নির্ধারণ করে দেওয়া হয়েছে।

নীতিমালায় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিষয়ে বলা হয়েছে, প্রধান আর্থিক কর্মকর্তা পদায়ন বা নিযুক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরমধ্যে ব্যাংকের হিসাবায়ন ও কর সম্পর্কিত কার্যক্রমে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা হতে হবে। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) বা কস্ট ম্যানেজম্যান্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) বা সার্টিফাইড ফিন্যান্সিয়াল এনালিস্ট (সিএফএ) বা অনুরূপ পেশাগত ডিগ্রি বা কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় প্রশাসন (এমবিএ), ব্যাংক ব্যবস্থাপনা (এমবিএম), অর্থনীতি, ফিন্যান্স, হিসাববিজ্ঞান কিংবা ব্যাংকিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। অন্যদিকে, প্রধান তথ্য প্রযুক্তি কর্মকর্তা পদে পদায়ন বা নিযুক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির তথ্য প্রযুক্তি খাতে কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপিউটার বিজ্ঞান, প্রকৌশল, পদার্থ বিজ্ঞান, ফলিত পদার্থ বিজ্ঞান, গণিত, পরিসংখ্যান বা ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) এ ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী অথবা আইসিটিতে ডিপ্লোমাসহ যেকোনও বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। তবে বর্তমানে কোনও ব্যাংকে এ সব পদে নিয়োজিত কর্মকর্তার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ব্যত্যয় পরিলক্ষিত হলে তার পরিপালন আগামী ডিসেম্বরের মধ্যে নিশ্চিত করতে হবে।

এতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তি কোনও ফৌজদারি আদালতে কখনও দণ্ডিত হয়নি, তিনি কোনও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কোনও বিধিমালা, প্রবিধান বা নিয়মাচার কিংবা আইনের কোনও বিধান লঙ্ঘনজনিত কারণে কখনও দণ্ডিত হননি। এছাড়া তিনি অর্থ আত্মসাৎ, দুর্নীতি, জাল-জালিয়াতি ও নৈতিক স্খলনজনিত কারণে চাকরি হতে বরখাস্ত হননি। স্বচ্ছলতা ও আর্থিক সংহতির বিষয়ে বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তি কোনও ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি নন। এছাড়া তিনি কোনও সময় আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হননি।

 

/জিএম/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম