এবার কেউ মজুত করলে রোজার পর নদীতে ফেলতে হবে: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০১৮, ১৩:৪৬আপডেট : ০১ এপ্রিল ২০১৮, ১৪:৫৩

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন, দেশে নিত্যপণ্য সামগ্রীর পর্যাপ্ত মজুত  রয়েছে। এ কারণে এ বছর রমজানে নিত্যপণ্যের কোনও সংকট হবে না, মূল্যও বাড়বে না। তিনি ব্যবসায়ীদের সতর্ক করে দিয়ে বলেছেন, যারা রমজানে নিত্যপণ্য মজুত করবে, রোজার পর তা নদীতে ফেলতে হবে।

আজ রবিবার (১ এপ্রিল) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, বিপণন ও মূল্য পরিস্থিতি সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভায় বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। সভায় বাণিজ্য সচিব শুভাশিস বসু, খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শাহাবুদ্দিন আহমেদ, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান, মেঘনা গ্রুপের চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, অর্থ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা এবং সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পরিবহন ব্যয় বাড়ার কারণে জিনিসপত্রের দাম বাড়ে মন্তব্য করে তিনি বলেন, ‘আগে একটি ট্রাকে ২০ টন পণ্য পরিবহন করা হতো। এখন ওই ট্রাকেই ১৩ টন পণ্য পরিবহন করতে হয়। ফলে জিনিসপত্রের দাম বেড়ে যায়।’ 

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘পর্যাপ্ত মজুত থাকায় এ বছর রমজানে নিত্যপণ্যের কোনও সংকট হবে না, মূল্যও বাড়বে না। রমজানে প্রয়োজনীয় নিত্যপণ্যের মধ্যে গুরুত্বপূর্ণ ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল, পেঁয়াজ ও খেজুরের কোনও সংকট হবে না। ইতোমধ্যেই রমজান উপলক্ষে প্রয়োজনীয় নিত্যপণ্যের অতিরিক্ত আমদানি করা হয়েছে। এ বছর কেউ কোনও পণ্য মজুত করবে না। কারণ, চাহিদার তুলনায় সব পণ্যের সরবরাহ বেশি। তাই কেউ মজুত করলে রোজার পর তা নদীতে ফেলতে হবে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সরকার এবং ব্যবসায়ী একই পরিবারের সদস্য। আমরা একে অপরের ভাই। আপনাদের প্রতি অনুরোধ, রোজার মাসে যেন কোনও দুর্নাম না হয়। যেন সুনাম অর্জন করতে পারি। সেই বিষয়ে সরকারকে সহযোগিতা করুন। আমদানিকারক, পাইকারি ব্যবসায়ী ও খুচরা ব্যবসায়ী সবাই মুনাফা করবেন। তবে তা যেন সহনীয় মাত্রায় থাকে।’

/এসআই/এসএসএ/টিএন/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম