এইচএসসি পরীক্ষার সময় মোবাইল লেনদেনে নজরদারির নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০১৮, ২০:১৭আপডেট : ০১ এপ্রিল ২০১৮, ২০:২২

বাংলাদেশ ব্যাংক আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষার সময় দেশের সব মোবাইল ব্যাংকিং কার্যক্রম নজরদারির নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

দেশের সব মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়েছে, এমএফএস (মোবাইল ব্যাংকিং) হিসাবের মাধ্যমে সম্পাদিত লেনদেন কঠোর নজরদারির আওতায় রাখতে হবে।

সব এমএফএস প্রোভাইডার স্ব-স্ব ডিস্ট্রিবিউটর অথবা সুপার এজেন্ট, এজেন্ট ও গ্রাহকদের এই নির্দেশনার বিষয়ে বিস্তারিত জানাবেন। এছাড়া এজেন্টদেরও যথাযথ নজরদারির আওতায় রাখবেন।

নির্দেশনায় আরও বলা হয়েছে, যে সব মোবাইল হিসাবে অস্বাভাবিক লেনদেন দেখা যাবে, সে সব লেনদেনকারীর তালিকা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আইনপ্রয়োগকারী সংস্থায় পাঠাতে হবে।

/জিএম/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম