র্যানকন ইলেকট্রনিক্স লিমিটেডের ভোক্তা ইলেকট্রনিক্স পণ্য অ্যাস্ট্রা’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। তিনি এর প্রচারণায় অংশ নেবেন। এর অংশ হিসেবে সম্প্রতি রাজধানীর হোটেল র্যাডিসনে পণ্যটির উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গেছে তাকে।
অনুষ্ঠানে আরও ছিলেন র্যানকন ইলেকট্রনিক্স লিমিটেডের চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী সামিউর রহমান, বিপণন বিভাগের প্রধান নওশীন রহমানসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা।
এছাড়াও অংশ নেন গ্রুপ ডিরেক্টরস ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ডিলাররা। সোমবার (২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।








