ই-কমার্স সপ্তাহ ৭ এপ্রিল থেকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০১৮, ০১:১৭আপডেট : ০৬ এপ্রিল ২০১৮, ১২:৫৯

ই-কমার্স সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন দেশের ই-কমার্স খাতের কাঙ্ক্ষিত উন্নয়ন ত্বরান্বিত করার উদ্দেশ্যে প্রতিবছরের মতো এবারও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) ৭ এপ্রিল ই-কমার্স দিবস এবং ৭-১৩ এপ্রিল ই-কমার্স সপ্তাহ উদযাপন করতে যাচ্ছে। এ উপলক্ষে বৃহস্পতিবার ( ৫ এপ্রিল) বিকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ই-ক্যাব।

সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল ওয়াহেদ তমাল বলেন, “প্রতিবছরের মতো এবারও ই-ক্যাব আগামী ৭ এপ্রিল ‘ই-কমার্স দিবস’ এবং ৭-১৩ এপ্রিল ‘ই-কমার্স সপ্তাহ’  উদযাপন করবে। ৭২১টি সদস্য কোম্পানিসহ সারাদেশের ই-কমার্স সংশ্লিষ্ট ব্যক্তি, বিভিন্ন বাণিজ্য সংগঠনের প্রতিনিধি ও ই-কমার্স উদ্যোক্তারা এ উদযাপনে যোগদান করবেন।’

সংবাদ সম্মেলনে ই-ক্যাবের সভাপতি শমী কায়সার ই-কমার্স সপ্তাহ ও ই-কমার্স দিবস উদযাপনের পটভূমি ও মূল প্রতিপাদ্য বিষয় ‘বাণিজ্য থেকে ই-বাণিজ্য’-এর গুরুত্ব তুলে ধরেন এবং ই-কমার্স খাতের বিকাশ ও প্রসারে দেশের প্রায় ৭০ লাখ নিবন্ধিত ব্যবসায় প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যবসায় রূপান্তর এখন সময়ের দাবি বলে উল্লেখ করেন। তিনি বলেন, আমাদের পাশের দেশেও ই-কমার্স পলিসি অনেক দেরিতে হয়েছে। এ পথে অনেক চ্যালেঞ্জ রয়েছে। অত্যন্ত দক্ষতার সঙ্গে ই-ক্যাব কাজ করে যাচ্ছে। গত চার বছর ধরে এই সেক্টর যেভাবে কাজ করছে আপনারা তা পত্রিকায় তুলে ধরবেন। এ বিষয়ে প্রচার প্রচার করবেন। এভাবে চললে ই-কমার্স গার্মেন্টস সেক্টরকেও ছাড়িয়ে যাবে বলে আশা করছি।’

ই-ক্যাব প্রতিনিধিরা আশাবাদ ব্যক্ত করেন, এ আয়োজন দেশের ই-কমার্স খাতের বিকাশ এবং এ বিষয়ে প্রচার ও প্রসারে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যা সারাদেশের ব্যবসায়ী সম্প্রদায়কে তাদের ব্যবসায় ই-বাণিজ্য প্রক্রিয়ায় রূপান্তরিত করতে উৎসাহিত করবে।

আয়োজকরা আরও জানান, এ উপলক্ষে আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিপিসি) ও ই-ক্যাবের যৌথ উদ্যোগে এবং এসএসএল কমার্সের পৃষ্ঠপোষকতা ও সার্বিক সহযোগিতায় আগামী ৭ এপ্রিল  বিকাল ৫টায় আইসিটি বিভাগের বিসিসি অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলন শেষে ই-ক্যাব সভাপতি শমী কায়সার এবং বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আলী আহমেদ ট্রেনিং এবং গবেষণার জন্য একটি স্মারক স্বাক্ষর করেন।

/এসও/এএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম