চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় সব ব্যাংক শাখা ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০১৮, ১৭:০২আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ১৭:০৩

বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার ব্যাংকগুলোর সব শাখা দিন-রাত (২৪ ঘণ্টা) খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার(৮ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব সাইট সুপারভিশন থেকে এই নির্দেশনা জারি করা হয়েছে।
দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো নির্দেশনায় চট্টগ্রাম বন্দর/কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট আগ্রাবাদ এলাকায় অবস্থিত সব ব্যাংক শাখা পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণপূর্বক সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর কার্যালয়ের থেকে সম্প্রতি ব্যাংক খোলা রাখার বিষয়ে একটি চিঠি পাওয়ার পর কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ব্যাংকগুলো প্রয়োজনে চট্টগ্রাম বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে দ্বি-পাক্ষিক আলোচনা করে সংশ্লিষ্ট শাখা খোলা রাখার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।

/জিএম/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম