বিদ্যুৎ সাশ্রয় অভ্যাস পরিবার থেকেই করা উচিত: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০১৮, ১৮:২৪আপডেট : ১০ এপ্রিল ২০১৮, ১৮:২৬

 

আজিমপুর গভ. গার্লস স্কুল অ্যান্ড কলেজে ‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ ব্র্যান্ডিং কর্মসূচিতে বক্তব্য রাখছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিদ্যুৎ সাশ্রয় করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়-অভ্যাস পরিবার থেকেই করা উচিত। বিদ্যুৎ সাশ্রয় শুধু আর্থিক সাশ্রয়ই না, এটা কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ বান্ধব দেশ গড়তেও সহায়তা করে।’  মঙ্গলবার (১০ এপ্রিল)  আজিমপুর গভ. গার্লস স্কুল অ্যান্ড কলেজে ‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ ব্র্যান্ডিং কর্মসূচি ও ‘বিদ্যুৎ খাতে উদ্ভাবনী উদ্যোগ’ কার্যক্রম নিয়ে সচেতনতা বৃদ্ধিমূলক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘সচেতনতাই পারে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় কার্যক্রম ফলপ্রসূ করতে। এ কার্যক্রমের সঙ্গে ছাত্র-ছাত্রী, তরুণ সামজ ও সংশ্লিষ্টজন প্রতিনিধিদের সম্পৃক্ত করা প্রয়োজন।’ তিনি বলেন, ‘আমাদের উন্নয়ন আমাদেরই করতে হবে। যার যার অবস্থান থেকে ইতিবাচক নেতৃত্ব দিতে পারলে এই উন্নয়ন আরও দ্রুত হবে। ২০০৯ সালে ২৭টি বিদ্যুৎ কেন্দ্র নিয়ে যাত্রা করে বর্তমানে হয়েছে ১১২টি বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে  বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা হয়েছে ১৬ হাজার ৪৬ মেগাওয়াট ।বিদ্যুৎ সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠী ৯০ ভাগ এবং মাথাপিছু বিদ্যুৎ উৎপাদন ৪৩৩ কিলো-ওয়াট-ঘণ্টা।’

 একক জ্বালানি থেকে স্থানান্তর হয়ে মিশ্র জ্বালানিতে গিয়ে ২০৪১ সালে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা সময়ের সঙ্গে সঙ্গে এগুচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘এ বিশাল কর্মযজ্ঞে প্রয়োজন দক্ষ জনসংখ্যা ও নিবেদিতপ্রাণ কর্মকর্তা-কর্মচারী। আমাদের তরুণদেরও লক্ষ্য স্থির করে নিজের ও দেশের উন্নয়নে কাজ করতে হবে।’

ঢাকার জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে  আরও বক্তব্য রাখেন টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) সদস্য সিদ্দিক জোবায়ের ও বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মাকসুদা বেগম।

 

/এসএনএস/এমএনএইচ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম