সুপার মার্কেটের পণ্যের ওপর আরোপিত ৪ শতাংশ ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০১৮, ১৯:০৬আপডেট : ১১ এপ্রিল ২০১৮, ২০:০৭

 

এনবিআর সম্মেলন কক্ষে ২০১৮-১৯ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় বক্তারা দেশের সুপার মার্কেটগুলো অসম ভ্যাট আদায়ের কারণে বৈষম্যের শিকার হচ্ছে বলে মনে করে বাংলাদেশ সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটি জানায়, সুপার মার্কেট থেকে যেকোনও পণ্য কিনলেই ক্রেতাদের ৪ শতাংশ হারে ভ্যাট দিতে হচ্ছে। এতে সুপার মার্কেট ব্যবসার ক্ষতি হচ্ছে। এ কারণে সুপার মার্কেটের পণ্যের ওপর আরোপিত ৪ শতাংশ ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব করেছে সুপার মার্কেট মালিকদের সংগঠনটি। বুধবার (১১ এপ্রিল) দুপুরে সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে ২০১৮-১৯ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় সংগঠনটির সাধারণ সম্পাদক জাকির হোসেন এই প্রস্তাব তুলে ধরেন। এতে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া।

বৈঠকে জাকির হোসেন বলেন, ‘আমরা প্রতিবছরই প্রস্তাব দেই, কিন্তু এর প্রতিফলন দেখি না।’ প্রাক-বাজেট আলোচনা এক ধরনের আইওয়াশ কিনা, তা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘আলোচনায় কতটুকু উপকার হয় তা নিয়ে সংশয় রয়েছে। কারণ, দীর্ঘদিন ধরে আমরা ৪ শতাংশ ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব দিয়ে আসছি।’

জাকির হোসেন বলেন, ‘একটা পণ্য সুপার মার্কেট থেকে কিনলেই ক্রেতাকে ৪ শতাংশ হারে ভ্যাট দিতে হয়। এই ভ্যাটকে কেন্দ্র করে ক্রেতাদের কাছে আমাদের বিভিন্ন ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয়।’  তিনি বলেন, ‘যে দামে সাধারণ দোকান থেকে কোনও পণ্য পাওয়া যাবে, ওই পণ্য একই দামে সুপার মার্কেট থেকেও যেন ক্রেতারা কিনতে পারেন।’ অসম ভ্যাট দূর করতে তিনি সুপার মার্কেটগুলোকে প্যাকেজ ভ্যাটের আওতায় আনারও প্রস্তাব করেন।

উল্লেখ্য, ২০১০-১১ অর্থবছরে এ শিল্পের ওপর মাত্র ১ দশমিক ৫ শতাংশ, ২০১১-১২ অর্থবছরে ২ শতাংশ হারে ভ্যাট আদায় করা হতো। তবে ২০১২-১৩ অর্থবছরে এই হার ৪ শতাংশে উন্নীত করা হয়, যা এ শিল্প প্রসারে প্রতিবন্ধকতা হিসেবে দেখা দিয়েছে।

প্রাক-বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া বলেন, ‘অসম ভ্যাট হার আমরা দূর করবো। ভ্যাটের জটিলতা ও গুরুত্বপূর্ণ বিযয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। তবে আপনাদের বলছি, আপনারা জনগণের দেওয়া ভ্যাট ফাঁকি না দিয়ে এনবিআরে পৌঁছে দেবেন। মনে রাখতে হবে, রাজস্ব দিয়ে দেশের উন্নয়ন হয়।’

/জিএম/এমএনএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম