নির্মাণ শ্রমিকদের সামান্য অসতর্কতা জীবনের ঝুঁকি বয়ে আনে: শ্রম প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০১৮, ২০:৩৬আপডেট : ১২ এপ্রিল ২০১৮, ২০:৩৭

 

শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু (ফাইল ছবি: সংগৃহীত) নির্মাণ শিল্পে শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, ‘নির্মাণ শিল্পের শ্রমিকদের সামান্য অসতর্কতা জীবনের ঝুঁকি বয়ে আনে।’ বৃহস্পতিবার (১২ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কাউন্সিল (এনএসডিসি)’র সম্মেলন কক্ষে এনএসডিসি ও এশিয়ান পেইন্টসের যৌথ উদ্যোগে আয়োজিত রঙ-মিস্ত্রিদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ’পেইন্টিং প্রশিক্ষণ কর্মশালা’র উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন

শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘নির্মাণ শিল্পে নিয়োজিত শ্রমিকদের জন্য নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার নিশ্চিত করতে হবে। এ জন্য শ্রমিক, মালিক, ঠিকাদার—সবাইকে আরও সচেতন হতে হবে। বিশেষ করে মাথায় হেলমেট ও সেইফটি বেল্ট ব্যবহারে নির্মাণ শ্রমিকদের উদ্বুদ্ধ করতে হবে।’

এনএসডিসি ও এশিয়ান পেইন্টসের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো সারাদেশে প্রায় তিন হাজার রঙ মিস্ত্রিকে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রথম ব্যাচে প্রশিক্ষণ পাচ্ছেন ১২৫ জন।  দুই দিনের প্রশিক্ষণ শেষে তাদের সনদ দেওয়া হবে।

উদ্বোধন অনুষ্ঠানে এনএসডিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম খোরশেদ আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিচার্স ইনস্টিটিউশনের পরিচালক মোহাম্মদ আবু সাদেক পিইঞ্জ, কনস্ট্রাকসন ইনস্টিটিউট স্কিল কাউন্সিলের চেয়ারম্যান প্রকৌশলী শফিকুল আলম ভূইয়া প্রমুখ বক্তব্য রাখেন।

 

 

    

 

/এসআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম