নিরাপত্তার স্বার্থে এলপিজি ব্যবহারকারীদের বীমার আওতায় আনার সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০১৮, ২০:৫৬আপডেট : ১৫ এপ্রিল ২০১৮, ২০:৫৯

এলপিজি (ফাইল ছবি: সংগৃহীত) তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবহারকারীদের বীমার আওতায় আনার পরিকল্পনা করেছে জ্বালানি বিভাগ। এ উদ্দেশ্যে রবিবার (১৫ এপ্রিল) জ্বালানি বিভাগে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে সুপারিশ করা হয়।বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, জ্বালানি সচিব নাজিমউদ্দিন চৌধুরী ছাড়াও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্র জানায়, বীমা করার বিষয়ে এলপিজি বিপণনকারীদের সঙ্গে মন্ত্রণালয় পৃথক বৈঠক করবে। কোম্পানিগুলোকেই তাদের ভোক্তাদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। এ সময় সিলিন্ডার বিস্ফোরণের বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব (অপারেশন-২) আকরামুজ্জামান প্রতিবেদনটি উপস্থাপন করেন। প্রতিবেদনে বলা হয়, প্রত্যেকটি কোম্পানি তাদের ভোক্তাদের নিবন্ধন করে একটি ডাটাবেজ তৈরি করবে। এরপর নিবন্ধনকৃত ভোক্তাদের সংশ্লিষ্ট কোম্পানি বীমা সুবিধার আওতায় আনতে পারে। যেন গ্রাহক কোনও দুর্ঘটনার শিকার হলে তিনি ক্ষতিপূরণ পান। প্রতিবেদনে এলপিজি ব্যবহারকারীদের সতর্ক হওয়ার কথা বলা হয়েছে। এছাড়া, সিলিন্ডারের গায়ে খোদাই করে লেখা মেয়াদ দেখে কেনার পাশাপাশি নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়।
দুর্ঘটনার কারণ ও প্রতিকারের উপায়ের ওপর প্রচারণা চালানোর পরামর্শ দিয়ে বলা হয়, ব্যবহারকারীরে সচেতন করে তুলতে হবে। প্রতিবেদনে আরও বলা হয়, এলপিজি বোতল নির্দিষ্ট সময় পরপর পরীক্ষা করার পরামর্শ ছাড়াও আধুনিক সেফটি রেগুলেটর ব্যবহার করার কথা বলা হয়। পাশপাশি তিন বছর পরপর রেগুলেটর ও প্রতিবছর একবার হোস পাইপ পরিবর্তন করতে হবে বলেও উল্লেখ করা হয়।
জ্বালানি বিভাগ সূত্র জানায়, দেশে ৫৫টি কোম্পানিকে এলপিজি প্ল্যান্ট স্থাপন করার অনুমোদন দিয়েছে তারা।আর বিস্ফোরক অধিদফতর থেকে প্রাথমিক অনুমোদন নিয়েছে ১০০ কোম্পানি। যদিও সবগুলো কোম্পানি এখনও বিক্রি শুরু করেনি।প্রাকৃতিক গ্যাস সংকট মোকাবিলায় এলপিজির ব্যবহার বাড়াতেই এই অনুমোদন দেওয়া হচ্ছে। জ্বালানি বিভাগ বলছে, ভবিষ্যতের পাইপলাইনের মাধ্যমে আর গ্যাস দেওয়া হবে না। তাই সিলিন্ডার ব্যবহার উৎসাহিত করা হচ্ছে। বর্তমানের পাইলট প্রজেক্ট হিসেবে পরিবহনেও অটোগ্যাস (এলপিজি) ব্যবহার করা শুরু হয়েছে। এরইমধ্যে তিন কোম্পানিকে অটোগ্যাস স্টেশন নির্মাণের অনুমোদন দিয়েছে সরকার। এসব কারণে সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে নিরাপদ ব্যবহারকে গুরুত্ব দিচ্ছে সরকার। 

বৈঠকে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘মানুষ রান্নার কাজে বিপুল পরিমাণ এলপিজি ব্যবহার করছে।সরকারের নীতিমালার কারণে এলপিজির ব্যবহার গত নয় বছরে ৮০০ গুণ বেড়েছে।ব্যবহার বাড়লেও নিরাপত্তার সঠিক সূচক অনুসরণ করা হচ্ছে না।’ তিনি বলেন, ‘দুঃখজনক হলেও সত্য সম্প্রতি কিছু দুর্ঘটনা ঘটেছে।কোনও অবস্থাতেই একটি দুর্ঘটনাও কাম্য নয়।’  কোথাও যেন দুর্ঘটনা না ঘটে, সে জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দেন তিনি।

/এসএনএস/এমএনএইচ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম