স্বাস্থ্য ও নিরাপত্তায় পুরস্কার পাচ্ছে ১০ পোশাক কারখানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০১৮, ০২:৩৩আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ০২:৩৮

তৈরি পোশাক খাত জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস -২০১৮ দিবসে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রথমবারের মতো ১০টি পোশাক কারখানাকে ‘পেশাগত স্বাস্থ্য ও সেফটি উত্তম চর্চা পুরস্কার’ দেবে।

আগামী ২৮ এপ্রিল রাজধানীর কৃষিবিদ ইনসটিটিউশন মিলনায়তনে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পুরস্কারের জন্য মনোনিত ১০টি কারখানাকে সম্মাননা স্মারক দেবেন।
পেশাগত স্বাস্থ্য ও সেফটি উত্তম চর্চা পুরস্কার দেওয়ার লক্ষ্যে গঠিত জুরি বোর্ড ১০টি করাখানাকে সম্মাননা দেওয়ার জন্য মনোনীত করেছে।
কারখানাগুলো হলো ময়মনসিংহের ভালুকার স্কয়ার ফ্যাশন লিমিটেড, ধামরাইয়ের স্নোটেক্স আউটার ওয়্যার লিমিটেড, গাজীপুর কালিয়াকৈরের ইকোটেক্স লিমিটেড, মানিকগঞ্জের সাটুরিয়ার তারাসিমা অ্যাপারেলস লিমিটেড, গাজীপুর টঙ্গীর ভিয়েলাটেক্স লিমিটেড, ধামরাইয়ের এ কে এইচ ইকো অ্যাপারেলস লিমিটেড, নিট কনর্সান লিমিটেড, নারায়ণগঞ্জের ফতুল্লার উইজডম অ্যাটায়ার্স লিমিটেড, টঙ্গীর হুপ লুন অ্যাপারেলস লিমিটেড এবং নারায়ণগঞ্জ রূপগঞ্জের ফকির ফ্যাশন লিমিটেডকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

২০১৬ সাল থেকে ২৮ এপ্রিল জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন করছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

/এসআই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম