‘গ্রাহক পর্যায়ে নতুন করে নির্ধারণ করা হবে এলপিজির দাম’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০১৮, ১৭:২০আপডেট : ২৮ এপ্রিল ২০১৮, ১৭:২৫

বক্তব্য রাখছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম সহনীয় পর্যায় রাখার উদ্যোগ অব্যাহত রাখা হয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে অল্প সময়ের মধ্যে এলপিজি-এর গ্রাহক পর্যায়ে দাম নির্ধারণ করা হবে। এসময় সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে জনবান্ধব ব্যবসা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আজ  শনিবার (২৮ এপ্রিল)রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পেট্রোম্যাক্স এলপিজি–এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে এ সব কথা বলেন।

তিনি বলেন, এলপিজি সংরক্ষণ করে লাইনের মাধ্যমে অ্যাপার্টমেন্টগুলোতে বা কমিউনিটি ভিত্তিতে বাড়িতে বাড়িতে দেওয়া যেতে পারে। প্রাকৃতিক গ্যাসের অপরচুনিটি কস্ট যেহেতু শিল্প কারখানায় বেশি সেহেতু শিল্পেই প্রাকৃতিক গ্যাস বা এলএনজি মিশ্রিত প্রাকৃতিক গ্যাস দেওয়া হবে। এলপিজি বটলিং ও বাজারজাত করার জন্য এ পর্যন্ত ৫৫টি কোম্পানিকে অনুমোদন দেওয়া হয়েছে। তাদের মোট বার্ষিক উৎপাদন ক্ষমতা ২৩ লাখ ৬০ হাজার মেট্রিক টন। অন্যদিকে দেশে এলপিজির বার্ষিক চাহিদা ৩০ লাখ মেট্রিক টন ।

প্রতিমন্ত্রী এ সময় বলেন, এলপিজি ব্যবহার ও বটলিং নিয়ে সচেতনতা বাড়াতে সরকারের পাশাপাশি এলপিজি কোম্পানিগুলোকেও অবদান রাখতে হবে। নিরাপত্তার বিষয়টিও অগ্রাধিকার দেওয়া উচিৎ।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে সংসদ সদস্য ডা. মো. হাবিবে মিল্লাত,সংসদ সদস্য মাহফুজুর রহমান, ইয়ুথ গ্রুপের চেয়ারম্যান রেজাকুল হায়দার ও ইয়ুথ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলম বক্তব্য রাখেন।

/এসএনএস/টিএন/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম