ফেসবুক-গুগলের বিজ্ঞাপনে ভ্যাট আরোপ, ব্যাংকগুলোকে এনবিআরের চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০১৮, ০১:২৩আপডেট : ০৮ মে ২০১৮, ০২:২২

চলতি ২০১৭-১৮ অর্থবছর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউব এবং সার্চ ইঞ্জিন গুগলে দেওয়া বিজ্ঞাপনে যুক্ত হচ্ছে মূল্য সংযোজন কর। ১৫ শতাংশ হারে এ কর বসানোর উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এ ব্যাপারে সোমবার দেশের সব বাণিজ্যিক ব্যাংকগুলোকে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া ফেসবুক, গুগলে নজরদারির জন্য ইতোমধ্যে মাঠ পর্যায়ের অফিসগুলোকেও নির্দেশনা দেওয়া হয়েছে।

ফেসবুক-গুগলের বিজ্ঞাপনে ভ্যাট আরোপ, ব্যাংকগুলোকে এনবিআরের চিঠি এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) কমিশনার মো. মতিউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফেসবুক, গুগল ও ইউটিউবে দেওয়া বিজ্ঞাপনের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) কেটে নেওয়ার জন্য আমরা ব্যাংকগুলোকে চিঠি দিয়েছি। প্রাথমিকভাবে এখন ব্যাংকগুলো ভ্যাট কেটে এনবিআরে জমা দেবে। পরে আমরা ফেসবুক, গুগল ও ইউটিউবকে সরাসরি করের আওতায় নিয়ে আসবো।’

তিনি আরও বলেন, ‘ব্যাংকিং চ্যানেলের বাইরে অন্য কোনও চ্যানেলে যাতে বিজ্ঞাপনের অর্থ না যায়, সে ব্যাপারে নজরদারি করা হবে। আর দেশের কেউ বাইরে গিয়ে যদি ফেসবুক, গুগল ও ইউটিউবের বিজ্ঞাপনের জন্য অর্থ জমা দেয়, সেটা মানি লন্ডারিং হবে।’

এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা মূলত যেসব প্রতিষ্ঠান অনলাইনের মাধ্যমে বিজ্ঞাপন দিচ্ছে, তাদের কাছ থেকে ভ্যাট আদায় করব। তবে বিজ্ঞাপন প্ল্যাটফর্মগুলো যেন বাংলাদেশে নিবন্ধন নিয়ে কার্যালয় স্থাপনের মাধ্যমে ব্যবসা করে, সে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে।’

ঢাকায় এসব প্রতিষ্ঠানের হাব অফিস স্থাপনে কাজ চলছে বলে জানান এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, ‘যেহেতু প্রতিষ্ঠানগুলো বিদেশি, সেহেতু বাংলাদেশে তাদের নিবন্ধন নিতে হবে। কিভাবে নিবন্ধন হবে, সেটা দেখতে হবে। বিদেশি বেশ কয়েকটি প্রতিষ্ঠান আমাদের সঙ্গে এরইমধ্যে যোগাযোগ করেছে।’

এর আগে গত ৪ এপ্রিল এনবিআরের সম্মেলন কক্ষে সংবাদপত্রশিল্প মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এবং অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) নেতাদের নিয়ে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় ফেসবুক, ইউটিউব এবং গুগলকে করের আওতায় আনার কথা বলেন এনবিআর চেয়ারম্যান। নোয়াব নেতাদের প্রস্তাবের প্রেক্ষিতে তিনি এ ব্যাপারে মত দেন।

/জিএম/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম