বাংলাদেশের উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতার প্রতিশ্রুতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০১৮, ১৯:০০আপডেট : ০৯ মে ২০১৮, ১৯:০৪

আমির হোসেন আমুর সঙ্গে ডেভিড কোলম্যান

বাংলাদেশের চলমান উন্নয়ন অভিযাত্রায় অস্ট্রেলিয়ার সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার সহকারী অর্থমন্ত্রী ডেভিড কোলম্যান। তিনি বলেন, ‘দক্ষিণ এশিয়ায় দ্রুত ও টেকসই আর্থ-সামাজিক অগ্রগতির ক্ষেত্রে বাংলাদেশ নতুন উদাহরণ সৃষ্টি করেছে।’ অস্ট্রেলিয়া সফররত শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে বৈঠককালে ডেভিড কোলম্যান একথা বলেন।

ক্যানবেরার ফেডারেল সংসদ কার্যালয়ে মঙ্গলবার (৮ মে) এ দ্বিপাক্ষিক বৈঠক হয়। এসময় অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই-কমিশনার সুফিউর রহমান ও শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এনামুল হক উপস্থিত ছিলেন। শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবদুল জলিল সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বৈঠকে আমির হোসেন আমু ও ডেভিড কোলম্যান বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এসময় দু’দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগ সম্পর্ক জোরদার, প্রযুক্তি হস্তান্তর ও জনগণের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে আমির হোসেন আমু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে দৃঢ় অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক অগ্রগতি সূচিত হয়েছে।’ অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের বিশেষ সুবিধা দেওয়ায় সে দেশের সরকারকে ধন্যবাদ জানান আমির হোসেন আমু। আগামী দিনে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব নতুন উচ্চতায় পৌঁছবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

আমির হোসেন আমু বলেন, ‘পণ্য উৎপাদনের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা বাংলাদেশে শিল্পখাতের গুণগতমান বৃদ্ধি, মান অবকাঠামোর উন্নয়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে ইতিবাচক অবদান রাখতে পারে, যা বাংলাদেশে গুণগত শিল্পায়নের ধারা জোরদারের মাধ্যমে আগামী দিনে টেকসই শিল্পায়নের লক্ষ্য অর্জনে সহায়তা করবে।’

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার কারিগরি মান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন এবং মান বিষয়ক অভিজ্ঞতা বিনিময়ের জন্য শিল্পমন্ত্রী বর্তমানে অস্ট্রেলিয়া সফর করছেন। তিনি সিডনি ও মেলবোর্নে অবস্থিত আন্তর্জাতিকমানের গবেষণাগার পরিদর্শন করবেন। এ ছাড়া, ফেডারেল সংসদে অস্ট্রেলিয়ার নেতা ও সংসদ সদস্যদের সঙ্গে তার মতবিনিময় করার কথা রয়েছে।

 

/এসআই/এমএ/
সম্পর্কিত
বিদেশি বিনিয়োগ সংক্রান্ত নতুন বিধিমালা জারি চীনের
দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম
এক সপ্তাহে ভারতের রিজার্ভ কমলো ৮ বিলিয়ন ডলার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম