ডিএসইতে প্রধান সূচক ১, সিএসইতে কমেছে ৩১ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০১৮, ১৫:৪৩আপডেট : ১৪ মে ২০১৮, ১৫:৫১

ডিএসই ও সিএসই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ১ দশমিক শূন্য ৯ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ৩১ দশমিক ১৮ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৩৪৮ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত রবিবার লেনদেন হয়েছিল ৪৯৫ কোটি ৯৫ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৩০ কোটি ৩১ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৩৭৮ কোটি ৭৯ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৪৭ কোটি ৬৫ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক শূন্য ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৫৭ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক শূন্য দশমিক ৬০ পয়েন্ট কমে এক হাজার ৩০০ পয়েন্টে এবং শূন্য দশমিক ৫০ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ৭৫ পয়েন্টে। 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৪টির, কমেছে ১৩৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৭০টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, ড্রাগন সুয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড, বেক্সিমকো, ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড, বিবিএস ক্যাবলস, গ্রামীণফোন এবং মিরাক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সিএসই সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ১৭ কোটি ৯৯ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ১৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ৮৩  লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৩১ দশমিক ১৮ পয়েন্ট কমে ১০ হাজার ৩৬২ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৫০ দশমিক ৯৯ পয়েন্ট কমে ১৭ হাজার ১৪৪ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৪ দশমিক ৪৭ পয়েন্ট কমে ১২ হাজার ২৮৪  পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৩৬  দশমিক শূন্য ১ পয়েন্ট কমে ১৫ হাজার ৫৬৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৭টির, কমেছে ১১১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৮টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ড্রাগন সুয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড, হলো-ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, বেক্সিমকো, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, লংকা-বাংলা ফাইন্যান্স, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, বিবিএস ক্যাবলস, আরডি ফুড, ইসলামি ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেড।

/এসএসএ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম