প্রাণিসম্পদ খাতে সহায়তা দেবে ব্রাজিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০১৮, ১৯:১২আপডেট : ১৭ মে ২০১৮, ১৯:১৫

সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা।সহ অন্যরা বাংলাদেশের প্রাণিসম্পদ খাতে কারিগরি সহযোগিতার প্রস্তাব দিয়েছে ব্রাজিল। বৃহস্পতিবার (১৭ মে) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসে এ প্রস্তাব দেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা। 

নারায়ণ চন্দ্র চন্দ ব্রাজিলের প্রস্তাবটি গ্রহণ করেন এবং মন্ত্রণালয়ের মাধ্যমে এটি পরীক্ষা-নিরীক্ষার পর নিজেদের মত জানানোরও আশ্বাস দেন।

রাষ্ট্রদূত ব্রাজিলের হালাল মাংস আরববিশ্বসহ বিশ্বে ব্যাপকভাবে রফতানির কথা উল্লেখ করে বাংলাদেশের প্রাণিখাতের সার্বিক অবস্থা সম্পর্কে জেনে নেন। এ বিষয়ে দু’দেশই সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারেও আগ্রহ দেখায়।

এ সময় মন্ত্রণালয়ের সচিব রইছউল মণ্ডল, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক আইনুল হকসহ উর্ধ্বতন কর্মকর্তা ও ব্রাজিলের দূতাবাসের মিশনপ্রধান জুলিও কেসার সিলভাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

/এসআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম