আড়াই কোটি ডলার ঋণ পাবেন পোশাক রফতানিকারকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০১৮, ১৮:২৪আপডেট : ২১ মে ২০১৮, ২০:০৭

বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রফতানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে একজন তৈরি পোশাক রফতানিকারক এখন থেকে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণ নিতে পারবেন। এর আগে এই সীমা ছিল দুই কোটি ডলার। সোমবার (২১ মে) ঋণসীমা বাড়ানোর এই ঘোষণা দিয়ে এক সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

রফতানি বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সার্কুলারে বলা হয়েছে। এতে বলা হয়, বিজিএমইএ ও বিটিএমএ’র সদস্যভুক্ত উৎপাদনকারী-রফতানিকারকদের জন্য প্রয়োজনীয় উপকরণ আমদানির ক্ষেত্রে অনুমোদিত ডিলার রফতানি ঋণপত্র/নিশ্চিত চুক্তি/ অভ্যন্তরীণ ব্যাক টু ব্যাক ঋণপত্রের বিপরীতে একজন রফতানিকারক ইডিএফ থেকে সর্বোচ্চ দুই কোটি ডলার ঋণ গ্রহণ করতে পারতেন। এখন এই সীমা বাড়িয়ে আড়াই কোটি ডলার করা হলো।

প্রসঙ্গত, রফতানি খাতে সহায়তা দিতে ১৯৮৯ সালে মাত্র তিন কোটি ডলার দিয়ে ইডিএফের যাত্রা শুরু হয়। দফায় দফায় বাড়িয়ে এই তহবিলের পরিমাণ এখন আড়াইশ’ কোটি ডলারে দাঁড়িয়েছে।

/জিএম/এমএনএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান