প্রত্যেক হজযাত্রী অতিরিক্ত এক হাজার ডলার সঙ্গে নিতে পারবেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০১৮, ১৭:৪২আপডেট : ২৩ মে ২০১৮, ১৯:৪৩

হজযাত্রী (ছবি- সংগৃহীত)

বাংলাদেশ থেকে সৌদি আরবে এ বছর যারা হজে যাবেন, তারা প্রত্যেকে হজের সার্বিক খরচ ছাড়াও অতিরিক্ত আরও এক হাজার ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সঙ্গে নিয়ে যেতে পারবেন। বুধবার (২৩ মে) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে পাঠানো এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, হজের সার্বিক খরচ ছাড়াও প্রত্যেক হজযাত্রী এক হাজার মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সঙ্গে নিয়ে যেতে পারবেন। এ কারণে সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রা ছাড়করণের ক্ষেত্রে ব্যাংকগুলোকে প্রচলিত বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।

প্রসঙ্গত, এ বছর বাংলাদেশ থেকে মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী হজে যাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন সাত হাজার ১৯৮ জন, বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন এক লাখ ২০ হাজার জন।

জানা গেছে, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার খরচ গতবারের চেয়ে বেড়েছে। সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১-এর আওতায় হজে যেতে এবার খরচ পড়বে তিন লাখ ৯৭ হাজার ৯২৯ টাকা, যা গত বছর ছিল তিন লাখ ৮১ হাজার ৫০৮ টাকা। সরকারি ব্যবস্থাপনায় এবার প্যাকেজ-২-এর আওতায় তিন লাখ ৩১ হাজার ৩৫৯ টাকা খরচ হবে, যা গত বছর তিন লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা নির্ধারিত ছিল। আর বেসরকারি ব্যবস্থাপনায় ২০১৮-এর সর্বনিম্ন প্যাকেজ তিন লাখ ৩২ হাজার ৮৬৮ টাকা।

 

 

/জিএম/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম