কর সেবা সহজ করতে ‘এলটিইউ-ভ্যাট মোবাইল অ্যাপস’ চালু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০১৮, ০১:০৪আপডেট : ২৪ মে ২০১৮, ০১:০৪

ভ্যাট

করদাতাদের জন্য মূল্য সংযোজন কর (ভ্যাট) সেবা সহজ করতে ‘এলটিইউ-ভ্যাট মোবাইল অ্যাপস’ নামে মোবাইল অ্যাপলিকেশন চালু করেছে ভ্যাটের বৃহৎ করদাতা ইউনিট এলটিইউ। এ অ্যাপস চালু করায় করদাতারা যেকোনও জায়গায় বসে দ্রুততার সঙ্গে সহজে সেবা গ্রহণ করতে পারবেন। অ্যাপসের মাধ্যমে করাদাতা বা ব্যবসায়ীরা রাজস্ব পরিস্থিতি ও রাজস্ব জমার কোড জানতে পারবেন।

মোবাইল অ্যাপলিকেশনটিতে ভ্যাট আইন, বিধিমালা, সেবাসমূহের ব্যাখ্যা, ফরম ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে। যার মাধ্যমে সহজে আইন ও বিধিমালার যেকোনও ধারা ও বিধি দ্রুততার সঙ্গে জানা যাবে। এই অ্যাপ ব্যবহার করে গ্রাহকগণ তাদের যেকোনও ধরনের মতামত জানাতে পারবে।

এ ব্যাপারে ভ্যাট-এলটিইউ কমিশনার মো. মতিউর রহমান বলেন, ‘সম্প্রতি এই অ্যাপসটি চালু হওয়ায় দেশের যেকোনও নাগরিক বা করদাতা এলটিইউ-ভ্যাট সম্পর্কে এখন সহজে বিস্তারিত জানতে পারবেন। ব্যস্ত সময়ে যেকোনও স্থান থেকে খুব সহজেই এলটিইউ ভ্যাটের সেবা গ্রহণ করা যাবে।’ 

মতিউর রহমান আরও বলেন, ‘এলটিইউ-ভ্যাটের সব কর্মকর্তা-কর্মচারীর ছবিসহ নাম, পদ, মোবাইল নম্বর, ই-মেইল আইডি সংরক্ষণ রয়েছে অ্যাপসটিতে। তাই যেকোনও নাগরিক বা করদাতা এলটিইউ এর কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিকভাবে ফোন করা বা মেসেজ-ইমেলই পাঠানো কিংবা তথ্য শেয়ার করতে পারবেন।’ 

উল্লেখ্য, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কিংবা এর অধীন কোনও কমিশনারেট বা অধিদফতর প্রথমবারের মতো মোবাইল অ্যাপস চালু করেছে। এলটিইউ-ভ্যাট মোবাইল অ্যাপলিকেশন এখন অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করা যাচ্ছে। 

/জিএম/ এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম