বিদ্যুৎ খাতের আন্তঃসংস্থার দেনা দ্রুত পরিশোধের নির্দেশ

সঞ্চিতা সীতু
৩০ মে ২০১৮, ২১:২৮আপডেট : ৩০ মে ২০১৮, ২২:৩৪

 

৬ বিদ্যুৎ বিতরণ কোম্পানি

বিদ্যুৎ খাতের আন্তঃসংস্থার দেনা দ্রুত পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। পরিশোধের ক্ষেত্রে কোনও সমস্যা থাকলে তা দ্রুত আলোচনার মাধ্যমে সমাধানেরও নির্দেশনা দেওয়া হয়। বিদ্যুৎ বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।

বিদ্যুৎ বিভাগ জানায়, সামান্য হলেও কমতে শুরু করেছে এই দেনার পরিমাণ। গত বছরের ডিসেম্বর মাসে যেখানে দেনার পরিমাণ ছিল ৮ হাজার ৯১৭ দশমিক ৬০ কোটি টাকা জানুয়ারি মাসে তা ৮ হাজার ৯১৬ দশমিক ৩৯০ কোটি টাকায় কমে আসে। ফেব্রুয়ারি মাসে তা ৮ হাজার ৯১৫ দশমিক ৮৮০ কোটি টাকা হয়েছে। জুনের মধ্যে এই দেনার বেশিরভাগই পরিশোধ করতে পারবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো।

বিদ্যুৎ বিভাগ জানায়, মূলত বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও বিদ্যুৎ সঞ্চালনের দায়িত্বে থাকা সংস্থা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) দেশের বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর কাছে এই অর্থ পায়।

পিডিবি একইসঙ্গে বিদ্যুৎ উৎপাদনও করে আবার দেশের কিছু অঞ্চলে বিদ্যুৎ বিতরণের কাজটিও করে। সে হিসেবে বিদ্যুৎ বিতরণকারী সংস্থা পিডিবির কাছেই উৎপাদনকারী পিডিবির পাওনার পরিমাণ ১ হাজার ৬৮৩ দশমিক ৫ কোটি টাকা। ঢাকা বিদ্যুৎ সরবরাহ কোম্পানির (ডেসকো) কাছে পিডিবির এই পাওনার পরিমাণ ২০০ দশমিক ৯৫ কোটি টাকা। একইভাবে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিপিডিসি) কাছে ৩ হাজার ২৫৫ দশমিক ৯৩ কোটি টাকা, পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ওজোপাডিকো) কাছে ১০১ দশমিক ৭৮ কোটি, ডেসার (ডিপিডিসির হওয়ার আগে এই সংস্থার মাধ্যমেই ঢাকায় বিদ্যুৎ বিতরণ করা হতো) কাছে ২৬৬৪ দশমিক ৭৮ কোটি, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) কাছে ৬৬৩ দশমিক ৬ কোটি টাকা পাওনা আছে পিডিবির।

অন্যদিকে, পিজিসিবি পিডিবির কাছে পাবে ৮১ দশমিক ৭৫ কোটি টাকা। এছাড়াও আরইবির কাছে ১২০ দশমিক ৯১ কোটি টাকা, ডেসকোর কাছে ১৭ দশমিক ৮৭ কোটি টাকা, ডিপিডিসির কাছে ৭১ দশমিক ৯৯ কোটি টাকা, ওজোপাডিকোর কাছে ১১ দশমিক ৭১ কোটি টাকা, ডেসার কাছে ১৪ দশমিক ৮ কোটি টাকা এবং নেসকোর কাছে ২০ দশমিক ২ কোটি টাকা পাওনা রয়েছে পিজিসিবির।  

সম্প্রতি বিদ্যুৎ বিভাগে অনুষ্ঠিত এক বৈঠক দ্রুত এই দেনা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এই বকেয়া পরিশোধের ক্ষেত্রে যদি কোনও সমস্যা থেকে থাকে তা নিয়ে দ্রুত আলোচনার মাধ্যমে সমাধানের নির্দেশ দেন বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস। তিনি বলেন, নিজেদের মধ্যে দেনার বিষয়টি দ্রুত সমাধান করা প্রয়োজন। যত দেরি হচ্ছে ততই সংশ্লিষ্ট কোম্পানির তো ক্ষতি হচ্ছে পাশাপাশি ক্ষতি হচ্ছে গোটা বিদ্যুৎখাতেরই। তাই দ্রুত এই সমস্যা সমাধান করতে হবে।

এদিকে এই দেনার বিষয়ে ডিপিডিসি জানায়, ফেব্রুয়ারি মাস পযন্ত পিডিবির কাছে যা বকেয়া ছিল তা তারা এরইমধ্যে পরিশোধ করেছে। মার্চ মাসে তারা মোট ৩০০ কোটি টাকা পরিশোধ করেছে।

ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান বলেন, আসলে হিসেব করে মোট টাকার পরিমাণ নির্ধারণ করাতেই অনেক সময় চলে গেছে। এখন সমস্ত টাকার পরিমাণ নির্ধারণ করা হয়েছে। খুব দ্রুত বাকি পাওনা পরিশোধ করা হবে।

অন্যদিকে ডেসকোও জানায়, তাদের মোট পাওনার ১৫ কোটি ৭৪ টাকার মধ্যে ১০ কোটি ৯৩ লোখ ৯৯ হাজার ৮২৫ টাকা তারা এইরমধ্যে পরিশোধ করেছে। ওজোপাডিকো জানায়, তারা তাদের যাবতীয় বকেয়া দেনা পরিশোধ করেছে। তবে নতুন গঠিত সংস্থা নেসকোর ক্ষেত্রে এই পাওনা পরিশোধে কিছুটা সমস্যা থাকায় তাদেরকে পিডিবির সঙ্গে আলোচনার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

 

/এসএনএস/ টিএন/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম