ট্যারিফ কমিশন সংশোধন আইন ফেরত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০১৮, ১৪:৪৭আপডেট : ০৪ জুন ২০১৮, ১৫:২৮

মন্ত্রিপরিষদ সভা (ছবি- ফোকাস বাংলা) বাংলাদেশ ট্যারিফ কমিশন (সংশোধন) আইন ২০১৮-এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয়নি মন্ত্রিসভা। অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য তা ফেরত পাঠানো হয়েছে।

সোমবার (৪ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বাংলাদেশ ট্যারিফ কমিশন (সংশোধন) আইন ২০১৮-এর খসড়াটি অধিকতর যাচাই বাছাইয়ের জন্য ফেরত পাঠানো হয়েছে। একই সঙ্গে আইনটি আরও সংশোধন, সংযোজন, পরিমার্জন ও পরিবর্তনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব নজিবুর রহমানকে প্রধান করে ছয় সদস্যের কমিটি করেছে মন্ত্রিসভা।

এছাড়াও অর্থ সচিব মুসলিম চৌধুরী, বাণিজ্য সচিব সুভাশিষ বসু, এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, শিল্প সচিব এম আব্দুল্লাহ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন। ট্যারিফ কমিশন চেয়ারম্যান মো. জহির উদ্দিন আহমেদ এই কমিটির সাচিবিক দায়িত্ব পালন করবেন।

/এসআই/এএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম