কম সুদে সরকারি চাকরিজীবীদের জন্য গৃহঋণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০১৮, ১৯:৫১আপডেট : ০৭ জুন ২০১৮, ১৯:৫৪

বাজেট ২০১৮-১৯

সরকারি সেবা দেওয়ার ক্ষেত্রে কর্মচারীদের আরও উদ্যমী করতে সহনীয় ও পরিশোধযোগ্য সুদে তাদের গৃহঋণ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার (৭ জুন) দুপুরে জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় তিনি এ কথা বলেন।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রিসভার অনুমোদনের পর ওই প্রস্তাবে সই করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের গৃহনির্মাণ ঋণকে বাস্তবসম্মত পর্যায়ে উন্নীত করার নির্দেশ দিয়েছেন। সরকারি কর্মচারীরা বিশেষ করে নবীন কর্মকর্তারা যেন একটি ফ্ল্যাট বা বাড়ির মালিক হতে পারেন সে দিকে লক্ষ রেখে আমরা ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহনির্মাণে ঋণ দেওয়ার বিষয়ে একটি নীতিমালার খসড়া প্রণয়ন করেছি এবং আগামী অর্থবছরে তা কার্যকর হবে বলে আশা রাখি।’
তিনি বলেন, ‘এ নীতিমালার আওতায় একজন সরকারি কর্মচারী দেশের যেকোনও স্থানে বাড়ি নির্মাণ বা ফ্ল্যাট কেনার জন্য ঋণ নিতে পারবেন। সহনীয় ও পরিশোধযোগ্য সুদে বাংকিং ব্যবস্থার মাধ্যমে এই ঋণ সরকারি কর্মচারীদের দেওয়া হবে এবং ঋণের প্রকৃত সুদের অবশিষ্ট অর্থ সরকার ভতুর্কি বাবদ বাণিজ্যিক ব্যাংকগুলোকে পরিশোধ করবে। আশা করি এই ব্যবস্থা চালু হওয়ার পর সরকারি সেবা দেওয়ার ক্ষেত্রে কর্মচারীরা আরও উদ্যমী হবেন এবং সবখানে সুশাসন প্রতিষ্ঠায় সচেষ্ট হবেন।’

/এসএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম