এসএমই ঋণের সুদ কমানোর উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০১৮, ১৭:০০আপডেট : ১৩ জুন ২০১৮, ০৯:২৪

বাংলাদেশ ব্যাংক

ভোক্তা ঋণ ও ক্রেডিট কার্ড ঋণ ছাড়া বাকি সব ঋণ এবং আমানতের সুদের হারের মধ্যে ব্যবধান ৪ শতাংশ নামিয়ে আনতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১২ জুন) সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক প্রজ্ঞাপনে এই নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

নির্দেশনায় বিশেষভাবে বলা আছে- অন্যান্য ঋণের সঙ্গে এসএমই খাতের ঋণের সুদের হার ও হিসাবায়ন করে ঋণ ও আমানতের গড়ভারিত সুদ হারের ব্যবধান ৪ শতাংশের মধ্যে সীমিত রাখতে হবে।

এতোদিন কার্ড ও ভোক্তা ঋণ ছাড়া অন্যান্য খাতে ঋণ এবং আমানতের গড়ভারিত সুদ হারের ব্যবধান (স্প্রেড) ৫ শতাংশের মধ্যে সীমিত রাখার নির্দেশনা ছিল।

সাম্প্রতিক সময়ে ঋণে সুদের হার অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার কারণে গত ৩০ মে এই হার কমিয়ে স্প্রেড ৪ শতাংশ নামিয়ে আনার নির্দেশনা দিলেও এসএমই খাতের বিষয়ে পরিষ্কার করে কিছুই বলা ছিল না। ফলে ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে ভুল বোঝাবোঝি হচ্ছিল। এই ভুল বোঝাবোঝি দূর করতে মঙ্গলবার নতুন নির্দেশনা দিল কেন্দ্রীয় ব্যাংক।

নতুন নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক উল্লেখ করেছে, দেশের অর্থনৈতিক উন্নয়নে এসএমই খাতের ভূমিকা ও অগ্রাধিকার বিবেচনায় এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিসহ দেশে অধিকতর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উক্ত খাতে প্রদত্ত ঋণের সুদ হার যৌক্তিক পর্যায়ে নির্ধারণের নিমিত্তে অন্যান্য ঋণের সঙ্গে এসএমই খাতের সুদ হার অন্তর্ভুক্ত করে ঋণ ও আমানতের গড়ভারিত সুদ হারের ব্যবধান ৪ শতাংশের মধ্যে সীমিত রাখার জন্য নির্দেশনা জারি করা হয়েছে।

/জিএম/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম