ডিসেম্বরের মধ্যে কারখানার সংস্কার শেষ না হলে জানুয়ারিতে বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০১৮, ২০:৪৭আপডেট : ২১ জুন ২০১৮, ২০:৪৮

শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু (ফাইল ছবি)

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেছেন জাতীয় উদ্যোগের আওতায় অ্যাসেসমেন্ট করা গার্মেন্টস কারখানার সংস্কার ও স্থানান্তর কার্যক্রম আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। ডিসেম্বরের মধ্যে যেসব কারখানা এ কাজ সম্পন্ন করবে না সেসব কারখানা জানুয়ারিতে বন্ধ করে দেবে সরকার।
বৃহস্পতিবার (২১ জুন) বিজিএমইএ ভবনে এ্যাপারেল ক্লাব সম্মেলন কক্ষে জাতীয় উদ্যোগের আওতায় গার্মেন্টস কারখানা সংস্কারের বিষয়ে কারখানা মালিকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। 
মতবিনিময় সভায় জানানো হয়, জাতীয় উদ্যোগের আওতায় বর্তমানে কারখানার সংখ্যা ১ হাজার ৫৪৯টি। এর মধ্যে বর্তমানে ৭৫৫ টি  কারখানা এ উদ্যোগের আওতায় সক্রিয় রয়েছে। এ কারখানাগুলোর মধ্যে ৩২ শতাংশেরও কম সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে ১৬৫টি কারখানা সংস্কার কাজ শুরুই করেনি এবং ৭৫৩টি কারখানা বন্ধ রয়েছে। এ পর্যন্ত শতভাগ সংস্কার কাজ সম্পন্ন হয়েছে মাত্র ৭টি কারখানার। 
সভায় অংশগ্রহণকারী সবাই আশা করেন, জাতীয় উদ্যোগের আওতাধীন সব কারখানা সরকারের নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার ও স্থানান্তর কাজ শেষ করতে পারবে। ২০১৩ সালে রানা প্লাজা দুর্ঘটনা পরবর্তী সময়ে জাতীয় ত্রিপক্ষীয় কর্ম-পরিকল্পনার অংশ হিসেবে এ্যাকর্ড, এলায়েন্স এবং জাতীয় উদ্যোগের আওতায় মোট ৩ হাজার ৭৮০টি গার্মেন্টস কারখানার প্রাথমিক অ্যাসেসমেন্ট সম্পন্ন হয়েছে।
কারখানার সংস্কারে সরকারের এ সিদ্ধান্ত আগামী ২৫ ও ২৬ জুন বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠেয় সাসটেইনেবিলিটি কমপ্যাক্ট ৪র্থ সভায় তুলে ধরা হবে। 
মতবিনিময় সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান, বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক শামসুজ্জামান ভূইয়া, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোন্দকার মোস্তান হোসেন, বিজিএমই, বিকেএমই পরিচালকরাসহ শতাধিক গামের্ন্টস মালিক এবং তাদের প্রতিনিধিরা এই সভায় অংশগ্রহণ করেন।

/এসআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম