ব্যাংক খাতের স্বল্পমেয়াদি আমানতকারীদের জন্য ঝুঁকি বাড়ছে: রেহমান সোবহান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০১৮, ২০:২৪আপডেট : ২৪ জুন ২০১৮, ২০:৩১





রেহমান সোবহান (ছবি- সংগৃহীত) দীর্ঘমেয়াদি ঋণ দেওয়ার কারণে ব্যাংক খাতের স্বল্পমেয়াদি আমানতকারীদের জন্য ঝুঁকি বাড়ছে বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান রেহমান সোবহান। তিনি বলেছেন, ব্যাংক খাতে এখন স্বল্প মেয়াদে আমানত নিয়ে দীর্ঘমেয়াদি ঋণ দেওয়া হচ্ছে, যা আর্থিক ব্যবস্থাপনাকে বিপজ্জনক করে তুলছে।

রবিবার (২৪ জুন) রাজধানীর একটি হোটেলে সিপিডি আয়োজিত বাজেট-বিষয়ক সংলাপে তিনি এসব কথা বলেন।

রেহমান সোবহান বলেন, ‘ঋণের প্রাপ্যতা ও বিনিয়োগের সুরক্ষার জন্য আর্থিক খাতের কাঠামোগত সংস্কার প্রয়োজন।’ খেলাপি ঋণ সমস্যার দ্রুত সমাধান হওয়া উচিত বলেও মনে করেন এই অর্থনীতিবিদ।

তিনি বলেন, ‘দীর্ঘ মেয়াদের বিনিয়োগের জন্য বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান তৈরি করা হয়েছিল। আশি ও নব্বইয়ের দশকে এসব প্রতিষ্ঠানের ঋণখেলাপি হয়েছিল। অন্যদিকে দীর্ঘমেয়াদি ও বড়, নতুন বিনিয়োগের উৎস হিসেবে পরিচিত শেয়ারবাজার কার্যকর নয়।’

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি দেশের ব্যাংক খাতে সংস্কার আনা হবে বলে জানান। বলেন, ‘ব্যাংক নিয়ে যে দুর্ভাবনা আছে, তা ঠিক করতে দুই মাসই যথেষ্ট। ব্যাংকিং সেক্টরে রিফর্মস (সংস্কার) এনে ভালোদের পুরস্কৃত করা হবে। আর খারাপরা যতই প্রভাবশালী হোক না কেন, তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে পাওনা টাকা (খেলাপি) আদায় করা হবে।’
সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানের সভাপতিত্বে এই সংলাপে আরও বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি নিহাদ কবির, সিপিডির ফেলো ড. মোস্তাফিজুর রহমান, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, সাবেক বাণিজ্যসচিব সোহেল আহমেদ চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।

নিহাদ কবির বলেন, ‘ব্যাংকগুলোকে সরকার নতুন করে তহবিল দিচ্ছে। এতে ব্যাংকগুলোর অদক্ষতাই প্রকাশ পায়।’ 

/জিএম/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম