মোবাইল ফোনে আমানত সংগ্রহের চেষ্টায় বাংলাদেশ ব্যাংকের না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০১৮, ১৯:৪৭আপডেট : ২৬ জুন ২০১৮, ১৯:৫৮

বাংলাদেশ ব্যাংক মোবাইল ফোনের মাধ্যমে উচ্চ সুদহারে আমানত সংগ্রহের চেষ্টা না করতে দেশের সব আর্থিক প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (২৬ জুন) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর কাছে পাঠানো এই নির্দেশনায় বলা হয়, ‘কতিপয় আর্থিক প্রতিষ্ঠান উচ্চ সুদহারে আমানত সংগ্রহের লক্ষ্যে পেশাজীবীসহ সমাজের বিভিন্ন স্তরের গ্রাহকের কাছে মোবাইল ফোনে মেসেজ পাঠাচ্ছে, যা কাঙ্ক্ষিত নয় এবং কোনও কোনও ক্ষেত্রে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এ ধরনের পরিস্থিতি এড়ানোর লক্ষ্যে এখন থেকে মোবাইল ফোনের মাধ্যমে উচ্চ সুদহারে আমানত সংগ্রহের চেষ্টা থেকে বিরত থাকার জন্য সব আর্থিক প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হলো। আর্থিক প্রতিষ্ঠান আইন-১৯৯৩ এর ১৮(ছ) ধারার ক্ষমতাবলে এ নির্দেশ জারি করা হলো।’

/জিএম/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম