চাল আমদানির ঋণপত্রে কড়াকড়ি আরোপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০১৮, ২০:১৮আপডেট : ২৬ জুন ২০১৮, ২০:২৯

বাংলাদেশ ব্যাংক চাল আমদানির ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (২৬ জুন) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। এতে চাল আমদানির ক্ষেত্রে শূন্য মার্জিনে ঋণপত্র স্থাপনের আগের নিদের্শনাটি বাতিল করা হয়েছে। এতে বলা হয়েছে, এখন থেকে কোনও অবস্থায় শূন্য মার্জিনে ঋণপত্র স্থাপন করা যাবে না।

দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো ওই নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ২০১৭ সালে দেশে প্রাকৃতিক দুর্যোগের কারণে চালের স্বাভাবিক সরবরাহে বিঘ্ন ঘটায় বাজারে চালের সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে চাল আমদানির ক্ষেত্রে শূন্য মার্জিনে ঋণপত্র স্থাপনের নিদের্শনা দেওয়া হয়েছিল। উল্লিখিত নির্দেশনার কার্যকারিতা ৩১ ডিসেম্বর শেষ হয়েছে।

এতে আরও বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে দেশের আবহাওয়া ধান চাষের অনুকূলে থাকায় এ বছর ধানের উৎপাদন সন্তোষজনক হয়েছে। এর পরিপ্রেক্ষিতে কৃষক ও স্থানীয় চাল উৎপাদকদের ধান বা চালের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করাসহ কৃষকদের ধান চাষে উৎসাহ দিতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, সরকার খাদ্যশস্যের মজুত কাক্ষিত পর্যায়ে সংরক্ষণের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করছে। এ কারণে চাল আমদানির ক্ষেত্রে ঋণ ঝুঁকি বিবেচনায় ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে মার্জিনের হার নির্ধারণ করে ঋণপত্র খুলতে হবে। তবে কোনও অবস্থায় শূন্য মার্জিনে ঋণপত্র স্থাপন করা যাবে না।

নির্দেশনা অনুযায়ী, রিভলভিং সিসি বা ওডি ঋণের ক্ষেত্রে স্থানীয় মিল মালিকসহ ধান ও চাল ব্যবসায়ীদের গৃহীত অগ্রিম/ঋণ সর্বোচ্চ ৪৫ দিন অন্তর অন্তর আবশ্যিকভাবে পরিশোধ বা সমন্বয় করতে হবে।

/জিএম/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম