দেশের অন্যতম কনজ্যুমার ব্র্যান্ড এসিআই ও বিখ্যাত মিডিয়া এজেন্সি গ্রুপ-এমের অঙ্গ প্রতিষ্ঠান এমবিএ আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছে। এর ভিত্তিতে এসিআই’র বেশকিছু পণ্যের মিডিয়া ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবে এমবিএ।
সম্প্রতি চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে ছিলেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীর, বিজনেস ডিরেক্টর মো. কামরুল হাসান, বিজনেস ডিরেক্টর ফারিয়া ইয়াসমীন, বিজনেস ম্যানেজার জামান আসিফ আহমদ, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. নাহিদ নেওয়াজ।
গ্রুপ-এমের পক্ষ থেকে অনুষ্ঠানে অংশ নেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোরশেদ আলম, এমবিএ’র অ্যাসোসিয়েট ডিরেক্টর রাহাত সোহেল অনন্যা।








