রাজধানীর যানজট পরিস্থিতির উন্নতি চান ব্যবসায়ীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৮, ১৮:৩৮আপডেট : ১৬ জুলাই ২০১৮, ১৮:৪৪

এফসিসিআই ব্যবসায়িক কর্মকাণ্ড নির্বিঘ্নে পরিচালনার জন্য রাজধানীর যানজট পরিস্থিতি উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানিয়েছে  ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই)। সোমবার (১৬ জুলাই) সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি রিলেটিং টু মিনিস্ট্রি অব প্ল্যানিং-এর এক সভায় এই দাবি জানানো হয়। সভায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে কোরবানির পশুর হাট স্থাপনের ফলে ব্যবসায়িক কর্মকাণ্ড যেন বিঘ্নিত না হয়, সেদিকেও বিশেষ লক্ষ্য রাখার অনুরোধ জানানো হয়।।
এফবিসিসিআই সভাকক্ষে অনুষ্ঠিত সভায় স্ট্যান্ডিং কমিটির ডাইরেক্টর ইন-চার্জ শফিকুল ইসলাম ভরসা কমিটির ভবিষ্যৎ কার্যক্রম উপস্থাপন করেন। কমিটির চেয়ারম্যান এনায়েত হোসেন চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।
এ সময় তারা শিল্প-বাণিজ্যের অবকাঠামো উন্নয়ন ও সংস্কারে পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করারও আগ্রহ প্রকাশ করেছেন। সভায় ব্যবসায়ী নেতারা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে স্ব স্ব খাত থেকে যথাযথ দায়িত্ব পালনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। ব্যবসায়ীরা দেশের সমুদ্রবন্দর, নদী সংস্কার, রেলওয়ে খাতসহ নগর অবকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে পরিকল্পনা মন্ত্রণালয়কে আরও সুচিন্তিত ও কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান।

/জিএম/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম