সাগরে তেল-গ্যাস অনুসন্ধান: দরপত্র মূল্যায়নের সময় বেঁধে দিলো সরকার

সঞ্চিতা সীতু
০৭ মে ২০২৪, ১২:০৬আপডেট : ০৭ মে ২০২৪, ১২:০৬

সাগরে তেল ও গ্যাস অনুসন্ধানে ‘অবশোর বিডিং রাউন্ড ২০২৪’ এর দরপত্র মূল্যায়নের সময় বেঁধে দিয়েছে সরকার। সরকারের দেওয়া শর্তানুযায়ী, আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের জুনের মধ্যে বিডিং রাউন্ডের দরপত্র মূল্যায়ন শেষ করতে হবে। জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

জ্বালানি বিভাগ সূত্র বলছে, গত ২৫ এপ্রিল জ্বালানি বিভাগে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ‘অবশোর বিডিং রাউন্ড ২০২৪’ এর দরপত্র মূল্যায়নের জন্য সময় বেঁধে দেওয়া সিদ্ধান্ত হয়। বৈঠকে বলা হয়, ২০২৫ সালের জুনের মধ্যে দরপত্র মূল্যায়ন শেষ করতে হবে।

জ্বালানি বিভাগের সূত্র বলছে, ‘বিডিং রাউন্ড ২০২৪’ এর দরপত্র আহ্বানের পর এখন প্রিবিড বৈঠকের প্রস্তুতি নিচ্ছে পেট্রোবাংলা। অর্থাৎ এখন আগ্রহী কোম্পানিগুলো যেসব তথ্য চাইছে— সেগুলো সরবরাহ করা হচ্ছে। একইসঙ্গে কোম্পানিগুলোকে আরও বেশি আগ্রহী করে তুলতে প্রি-বিড মিটিং করা হবে।

গত ৩০ এপ্রিল জ্বালানি সচিব মো. নুরুল আলমের সই করা এক চিঠিতেও সময় সীমা বেঁধে দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এরআগে গত ১০ মার্চ সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে পেট্রোবাংলা দরপত্র আহ্বান করে। বঙ্গোপসাগরের ‘২৪ ব্লকে’ তেল-গ্যাস অনুসন্ধানের জন্য ৫৫টি আন্তর্জাতিক কোম্পানিকে আহ্বান জানিয়েছে তারা। দরপত্র জমা দেওয়ার জন্য ছয় মাস সময় পাবে দরদাতারা।

জ্বালানি সচিব নূরুল আলম জানান, ‘অফশোর বিডিং রাউন্ড’র দরপত্র মূল্যায়নের সময় আগামী বছর জুন পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছে। এর বেশি কিছু বলতে চাননি তিনি।

এর আগে সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে সর্বশেষ দরপত্র ডাকা হয়েছিল ২০১৬ সালে। এরপর ২০১৯ সালে নতুন উৎপাদন অংশীদারত্ব চুক্তি (পিএসসি) করা হলেও দরপত্র ডাকা হয়নি। প্রায় চার বছর পর গত বছরের (২০২৩) জুলাইয়ে নতুন পিএসসি চূড়ান্ত অনুমোদন করে মন্ত্রিসভা।

২০১২ সালে ভারতের সঙ্গে ও ২০১৪ সালে মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি হয় বাংলাদেশের। এখন গভীর সমুদ্রে ১৫টি ও অগভীর সমুদ্রে ১১টি ব্লক আছে। এর মধ্যে ২০১০ সালে গভীর সাগরে ডিএস-১০ ও ডিএস-১১ ব্লকে কাজ করতে আগ্রহ দেখায় কনোকো ফিলিপস। তারা ২ডি জরিপ শেষে গ্যাসের দাম বাড়ানোর দাবি করে।

তবে এবার সরকারের তরফ থেকে তেল-গ্যাস অনুসন্ধানে সাগরে বড় ধরনের সাড়া পাওয়ার আশা করা হচ্ছে।

/এপিএইচ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী