ব্রিটেনের কাছ থেকে জিএসপি প্লাস আশা করছে বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০১৮, ১৮:৩৪আপডেট : ২২ জুলাই ২০১৮, ২০:৩৬

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ (ফাইল ছবি) বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ব্রিটেন আগ্রহী বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছে। এরপর আর জিএসপি সুবিধা থাকবে না। তাই ব্রিটেনের কাছ থেকে জিএসপি প্লাস বাণিজ্য সুবিধা প্রত্যাশা করছে বাংলাদেশে। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ।’ রবিবার (২২ জুলাই) ঢাকায় বনানীস্থ বাণিজ্যমন্ত্রীর বাসভবনে বাংলাদেশে সফররত ব্রিটিশ এমপি রোশনারা আলীর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের রফতানিতে তৃতীয় বৃহত্তম বাজার ব্রিটেন। বাণিজ্য ক্ষেত্রে বাংলাদেশ ব্রিটেনকে গুরুত্ব দেয়। ব্রিটেনের কাছে ডিউটি ফ্রি ও কোটা ফ্রি বাণিজ্য সুবিধা পেয়ে আসছে বাংলাদেশ। ব্রিটেনে দিন দিন বাংলাদেশের রফতানি বাড়ছে।’ তিনি আরও বলেন, ‘ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পর (ব্রেক্সিটের পর) বাংলাদেশের সঙ্গে বাণিজ্য আরও বাড়বে। বাংলাদেশ এ বিষয়ে ব্রিটেনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। বর্তমানে উভয় দেশের বাণিজ্য প্রায় ৪০০ কোটি মার্কিন ডলার, যা আরও বাড়ানো সম্ভব।’

রোশনারা আলী সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের উন্নয়নে ব্রিটেন খুশি। বাংলাদেশের উন্নয়নের অংশীদার ব্রিটেন। ব্রিটেনের ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা বাংলাদেশে আরও বিনিয়োগ করতে আগ্রহী। ব্রিটেনে বাংলাদেশে তৈরি অনেক পণ্যের প্রচুর চাহিদা রয়েছে। উভয় দেশের আন্তরিক প্রচেষ্টায় দুদেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ অনেক বাড়ানো সম্ভব। এজন্য প্রয়োজনীয় বাণিজ্য সুবিধা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।’

/এসআই/এমএনএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম